পিরোজপুরে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি
চেয়ারম্যান ২৮ ॥ পুরুষ ভাইস চেয়ারম্যান ৩৩ ॥ মহিলা ভাইস চেয়ারম্যান ৩১
পিরোজপুর জেলার ৭টি উপজেলায় সোমবার উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলার ৭টি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রতি উপজেলাতেই আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপরীতে একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া দু’টি উপজেলায় বিএনপি’র দুই নেতা প্রার্থী হয়েছেন।
এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী মানোনয়ন পত্র দাখিল করেছেন।
কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান সরদার, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাকসুদুর ইসলাম (লিটন) সিকদার এবং জাতীয় পার্ট (এরশাদ) মনোনীত তৌনিক উল হক। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার, তৌহিদুল ইসলাম হিরু এবং শেখ মো. বায়েজীদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরীনা আফরোজ, শাহনাজ পারভীন শানু, শারমীন সুলতানা লুনা ও নাসিমা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। 
ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খান এনায়েত করিম এবং আব্দুল্লাহ আল মাসুদ। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি (জেপি) মনোনীত মশিউর রহমান মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, খান নাজনীন বেগম, শাহাদাৎ হোসেন, ফরিদ উদ্দিন হাওলাদার ও ওয়াহিদুজ্জামান অপু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টি-জেপি মনোনীত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার ও কেশোয়ারা বিথী।
কাউখালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রুহিয়া বেগম (হাসি), জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী আবু সাইদ মিঞা মনু, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিশ^জিৎ পাল। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির-জেপি মনোনীত প্রার্থী উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, রফিকুল ইসলাম (পলাশ সিকদার), ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, মো. লাইকুজ্জামান মিন্টু তালুকদার, শাহীন মাহামুদ, মোস্তাফিজুর রহমান। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির-জেপি মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, শাহিদা হক, নার্গিস আক্তার, লিপি আক্তার ও সীমা আক্তার।
ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমান, জেপি মনোনীত প্রার্থী মো. শাহীন হাওলাদার, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সেলিম হাওলাদার, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমীন বাঘা, সাবেক যুবলীগ নেতা নুরুজ্জামান ও যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মহিলা জেপির সাধারণ সম্পাদিকা সুলতানা রাজিয়া রাণী, উপজেলা মহিলা লীগের সভানেত্রী দিলরুবা মিলন ও দিলারা পারভীন লাভলী।
নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ¦ আব্দুল হক ও মো. ফজলুল হক, স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান ও ন্যাশনাল পিপলস পার্টির নেতা মো. সিদ্দিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ, মো. মেহেদী হাসান সাগর, মো. মাসুম বিল্লাহ, মো.বায়েজিদ আহসান, রনি দত্ত ও মাছুম বিল্লাহ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, তুলি মন্ডল, মোসাম্মৎ সাহারা নাসরিন, মোসাম্মৎ নার্গিস জাহান, শান্তা রানী সূতার ও মাহিনুর বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট দীপ্তিষ চন্দ্র হালদার। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও উপজেলা যুবসংহতি সভাপতি মো. রিয়াজুল ইসলাম হাওলাদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, শাহারিয়ার ফেরদাউস রুনা, অঞ্জলি শিকদার, মোসাম্মাৎ স্বপ্না বেগম, আলো শিকদার, দীপালী রানী মল্লিক ও নয়ন রানী হাওলাদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসাইন মোশাররফ হোসেন সাকু, আওয়ামী লীগ বিদ্রোহী রিয়াজউদ্দিন, জাতীয় পার্টি’র (এরশাদ) নূরুজ্জামান লিটন, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল, চন্দ্র শেখর ও হারুন অর রশীদ মনোনয়নপত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদে সাকিল আহমেদ নওরোজ, আরিফুর রহমান সিফাত ও রাহাত আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ মাকসুদা আক্তার বেবী, নূসরাত জাহান পলি, নাসরিন জাহান ও রমা রানী মনোনয়নপত্র দাখিল করেন।
