প্রধান সূচি

ইন্দুরকানীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ইন্দুরকানীতে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

থানা ও  স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার চন্ডিপুর মালবাড়ি ব্রীজ সংলগ্ন বাশগাড়ি খালে বস্তাবন্দি একটি লাশ ভাসতে দেখে স্থানীরা ইন্দুরকানী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি জোয়ারের পানিতে ভেসে ওই খালে এসেছে বলে স্থানীয়রা জানান। লাশটি একটি সিমেন্টের বস্তায় পা থেকে কোমড় পর্যন্ত ঢুকানো ছিল। লাশের পরনে ছিল গ্যাবাডিংয়ের প্যান্ট ও গায়ে সাদা ফুল হাতার শার্ট। তবে তার চেহারা বিকৃত ছিল। ধারণা করা হচ্ছে ৬ থেকে ৭ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সংবাদ পেয়ে উপজেলার চন্ডিপুর এলাকার একটি খাল থেকে এক যুবকের বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে জিহ্বা বের করা ছিল এবং মুখ মন্ডল বিকৃত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। লাশটির ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial