Tuesday, March 5th, 2019
হারিয়ে যাচ্ছে বসন্তের আমেজ
জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বদলে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া। শীতকাল চলে গেছে। চলছে বসন্তকাল। অথচ বাংলাদেশের আবহাওয়ায় এখন কখনও শীতের অনুভূতি, কখনও গ্রীষ্মের আবহাওয়া। আবার কখনও ঝড়ো হাওয়াসহ বজ্রপাত আর শিলাবৃষ্টি। কিছুটা আবার বর্ষাকালেরও আবহ রায়েছে। কালো মেঘে ঢাকা পড়ছে আকাশ। একটানা বৃষ্টি পড়ছে। জলবায়ুর প্রভাবে শীত আর গ্রীষ্মের প্রভাব বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে বসন্তের আমেজ। খনার বচন অনুযায়ী, “যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুণ্য দেশ।” অর্থাৎ মাঘের শেষে যদি বর্ষণ হয় তাহলে ফুলে ফসলে ভরে উঠবে দেশ। বসন্তে সজীব থাকবে আবহাওয়া। কিন্তু, বেশ কয়েক বছর ধরেই আবহাওয়ার পরিবর্তনের কারণেবিস্তারিত পড়ুন
ছাত্রলীগের এক গ্রুপের হামলায় অপর গ্রুপের নেতা সজল আহত
পিরোজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে ৯ দিনের ব্যবধানে আবারও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে একই দলের প্রতিপক্ষ গ্রুপের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল আহত হয়েছেন। দুপুর ১ টার দিকে পিরোজপুর সদর থানার মাত্র ২০ গজ দুরত্বে থানা সড়কে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. অনিরুজ্জামান অনিককে নিয়ে তার সমর্থকরা মোটর শোভাযাত্রা সহকারে শহরে যাওয়ার সময় থানা সড়কে প্রতিপক্ষ গ্রুপের সজলকে সামনে পেয়ে তার (সজল) উপর হামলা করে এলোপাথারীভারে মারধর করে। এ সময় সজল একটিবিস্তারিত পড়ুন
উপজেলা পরিষদ নির্বাচন
নাজিরপুরে গুরু শিষ্যের লড়াই
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শিক্ষা ও রাজনৈতিক গুরুর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে শিষ্য। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তার শিষ্য উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট দ্বীপ্তিশ চন্দ্র হালদার। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সিদ্দিকুর রহমান জানান, ৪র্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলায় আগামী ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নাটাবের সাথে সাংবাদিকদের মতবিনিময়
‘যক্ষ্মা খুঁজব ঘরে ঘরে, করব সুস্থ্য চিকিৎসা করে’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির কার্যালয়ে জেলা জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ওই মতবিনিময় সভার আয়োজন করে। বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, কারও কাঁশি দুই সপ্তাহের অধিক হয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা করতে হবে। সরকার এই চিকিৎসা বিনামূল্যে করে থাকে। তাই এই যক্ষ্মা রোগকে অবহেলা না করে চিকিৎসা করুণ। যক্ষ্মা রোগ বিষয়ে জনগনকে আরও বেশিবিস্তারিত পড়ুন
কাউখালীতে স্মৃতিসৌধ ও শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন
পিরোজপুরের কাউখালীতে উপজেলা সংলগ্ন পুরাতন কোর্ট বিল্ডিং এর সামনের জায়গাতেই স্মৃতিসৌধ ও নতুন শহীদ মিনার নির্মাণের দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস জিয়াদ। এ সময় তাদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। মুক্তিযোদ্ধা আলী হোসেন বলেন, শহীদ মিনারের সৃষ্টি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। কিন্তু কাউখালীতে পাল্টে গেছে এই সংজ্ঞা। মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসসহবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
ইন্দুরকানীতে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার চন্ডিপুর মালবাড়ি ব্রীজ সংলগ্ন বাশগাড়ি খালে বস্তাবন্দি একটি লাশ ভাসতে দেখে স্থানীরা ইন্দুরকানী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি জোয়ারের পানিতে ভেসে ওই খালে এসেছে বলে স্থানীয়রা জানান। লাশটি একটি সিমেন্টের বস্তায় পা থেকে কোমড় পর্যন্ত ঢুকানো ছিল। লাশের পরনে ছিল গ্যাবাডিংয়ের প্যান্ট ও গায়ে সাদা ফুল হাতার শার্ট। তবে তার চেহারা বিকৃত ছিল। ধারণা করাবিস্তারিত পড়ুন
