বাগেরহাটে নাটাবের সাথে সাংবাদিকদের মতবিনিময়
‘যক্ষ্মা খুঁজব ঘরে ঘরে, করব সুস্থ্য চিকিৎসা করে’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির কার্যালয়ে জেলা জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ওই মতবিনিময় সভার আয়োজন করে। বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কারও কাঁশি দুই সপ্তাহের অধিক হয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা করতে হবে। সরকার এই চিকিৎসা বিনামূল্যে করে থাকে। তাই এই যক্ষ্মা রোগকে অবহেলা না করে চিকিৎসা করুণ। যক্ষ্মা রোগ বিষয়ে জনগনকে আরও বেশি সচেতন হতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
নাটাবের জেলা সম্পাদক এফ এম মোস্তাফিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ম্যাটসের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নাটাবের সদস্য কাজী গোলাম মোস্তফা লাবলু।
