প্রধান সূচি

Monday, March 4th, 2019

 

পিরোজপুরে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

চেয়ারম্যান ২৮ ॥ পুরুষ ভাইস চেয়ারম্যান ৩৩ ॥ মহিলা ভাইস চেয়ারম্যান ৩১

পিরোজপুর জেলার ৭টি উপজেলায় সোমবার উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলার ৭টি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রতি উপজেলাতেই আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপরীতে একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া দু’টি উপজেলায় বিএনপি’র দুই নেতা প্রার্থী হয়েছেন। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমাবিস্তারিত পড়ুন


বাগেরহাটের ৯ উপজেলায় ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপের নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বাগেরহাট জেলার  ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা রিটানিং অফিসার মো. জহিরুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের, আমির হোসেন, মাস্টার রেজাউল করিম, সাবেক ইউপিবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মূখর পরিবেশে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থীসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়না ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ডা. মো. আব্দুল আউয়ালের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের ছেলে শেখ মনিরুল ইসলামবিস্তারিত পড়ুন


উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

ভান্ডারিয়ায় আ’লীগ ও জেপি’র যৌথ উদ্যোগে দোয়া মাহফিল

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয়পার্টি সমর্থিত চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জাতীয় পার্টি (জেপি) মো. মশিউর রহমান মৃধা এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জেপি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান আসমা আক্তারের মনোনয়নপত্র দাখিল করা হয়। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন অফিসার মো. মোস্তফা কামালের কাছে মনোনয়নপত্র জমা দেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সচিব জগদ্বীশ চন্দ্র বিশ্বাসের গ্রামের বাড়ীতে অগ্নিসংযোগসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, অগ্নিসংযোগ, খুন ও মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা সদরের পূবালী ব্যাংক চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক মাস্টার সূখরঞ্জন বেপারী, সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমির, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার, সভাপতি মৃদুল কান্তি মাঝি, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায়, ছাত্র যুববিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ॥ অফিস ও মোটর সাইকেল ভাংচুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকু ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ এর সমথর্করা বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিনের সমর্থকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক ৭ নেতা-কর্মীকে আহত করে এবং তাদের ব্যবহৃত ১২টি মোটর সাইকেলসহ অফিস ভাংচুর করে। বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন অভিযোগ করে বলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সোমবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করে উপজেলা নির্বাচন অফিস থেকে বেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial