বাগেরহাটের ৯ উপজেলায় ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপের নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বাগেরহাট জেলার ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জেলা রিটানিং অফিসার মো. জহিরুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের, আমির হোসেন, মাস্টার রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য মহিতুর রহমান পল্টন। মহিলা ভাইচ চেয়ারম্যান পদে বর্তমান ভাইচ চেয়ারম্যান ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিক এডভোকেট পারভিন আহম্মেদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তালুকদার রিনা সুলতানা, রূপান্তরের জেলা সমন্বয়কারী রিজিয়া পারভিন। এছাড়া কচুয়ায় উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান ৬, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন।
ফকিরহাটে উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন। মোল্লারহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন।
চিতলমারী উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইচ চেয়ারম্যান ৮ জন, মহিলা ভাইচ চেয়ারম্যান ৪জন ।
রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন।
মোংলা উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন।
মোড়েলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন ।
শরণখোলা উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
