মঠবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ২০
পিরোজপুরের মঠবাড়িয়ায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পৌর এলাকার টিএন্ডটি রোডের অপু দাস (৩৮), নাজমা বেগম (৫৬), দক্ষিণ বন্দর এলাকার আ. হালিম (৪২), নলী গোলবুনিয়া গ্রামের শিশু জিসান (৩), সবুজ নগর গ্রামের আবুল কাসেম (৬০), সাহিদা বেগম (৪৫), আসমা বেগম (৩৮) ও বড় হারজী গ্রামের জয়নাল আবেদীন (৬০) এর পরিচয় পাওয়া গেছে।
সবুজ নগর এলাকার আবুল কাসেম জানান, এলাকায় হঠাৎ করেই পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কিন্তু হাসপাতাল এবং পৌরসভায় কুকুরে কামড়ের ভ্যাকসিন পাওয়া যাচ্ছেনা। তাই বাধ্য হয়ে উচ্চমূল্যে বাজার থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য হচ্ছেন সবাই।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, প্রতিদিন হাসপাতালে কুকুরে কামড়ের রোগী আসছে। কিন্তু আমাদের হাসপাতালে এর প্রতিশেধক ভ্যাকসিনের সরবরাহ নেই।
