প্রধান সূচি

Sunday, February 24th, 2019

 

পিরোজপুরে অনিরাপদ খাদ্যের কু-প্রভাবে নানা রোগের কবলে শিশু শিক্ষার্থীরা

পিরোজপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একশ্রেণীর ব্যবসায়ীরা অনিরাপদ খাবার বিক্রি করছে। আর স্কুলের সামনে বিক্রি হওয়া এসব অনিরাপদ খাবার কেযে শিশু-কিশোর শিক্ষার্থীরা নানা আন্ত্রিক রোগের কবলে পড়ছে। বিদ্যালয়গুলোর সামনে বাহারী রংয়ের খোলা খাবার অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি রোধ করা না গেলে ভবিষ্যতে শিশু স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে বলে আশংকা দেকা দিয়েছে। পিরোজপুর জেলা সদর, উপজেলা সদরসহ জনবহুল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে এবং  আশেপাশে নানা মুখরোচক খাবার অবাধে বিক্রি হলেও সরকারি বা সামাজিকভাবে এসব রোধ করার কোন উদ্যোগ নেই। সম্প্রতি পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশেবিস্তারিত পড়ুন


নারী নির্যাতন বন্ধে চাই সকলের ঐক্যবদ্ধ আন্দোলন

আজকাল খবরের পাতা খুললেই নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পরে হত্যা অথবা গুম, যৌতুকের বলি, এসিড নিক্ষেপ, বাল্যবিবাহ, নারী পাচার, পতিতাবৃত্তি, স্বামী কর্তৃক স্ত্রীকে নানামুখি অমানুষিক নির্যাতনের ঘটনা যেন প্রতিদিনকার স্বাভাবিক খবরে পরিনত হয়েছে। দেশের আনাচে-কানাচে প্রতিদিনই কোনো না কোনো নারী মানুষরূপী ওইসব নরপশুদের হাতে নিযার্তিত হচ্ছে। নিযার্তিতদের মধ্যে কেউ প্রতিকারে আইনের আশ্রয় নিলেও অনেকেই অর্থ, শক্তি ও সামর্থ না থাকায় এবং পারিবারিক, সামাজিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে অন্যায়ের প্রতিবাদ ও আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকছে, যা দুঃখজনক। অনেকে আবার এধরনের ঘটনাকে কেন্দ্র করে থানায় ও আদালতে যাওয়াকে মানহানিকরবিস্তারিত পড়ুন


দলীয় প্রতিপক্ষের হামলায়

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিক আহত

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে রবিবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিতরে একই দলের কতিপয় সদস্য বেদম প্রহার করে আহত করেছে। তাকে রক্তাক্ত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনিকের মাথা, পেট, দুই হাত ও এক পায়ের পাতা ইট দিয়ে থেতলে দেয়া হয়েছে। অনিক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে। এ হামলার ঘটনায় রাহেল, সাব্বির ও সাজ্জাদ নামে ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ আটক করেছে। অনিকের পিতা আক্তারুজ্জামান ফুলু ও প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, দুপুর ২ টার দিকে  মোটর সাইকেলে অনিক কলেজেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া এ্যসিল্যান্ডের কাছে চাঁদা দাবী ॥ অপহরণের হুমকি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের কাছে চাঁদা চেয়ে অপহরণের হুমকি দিয়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সর্বহারা দল। রবিবার দুপুর ১২.২৮ মিনিটে তার ব্যক্তিগত মুঠোফোনে (০১৮৩৬১৮৬১৬২) মোটা অংকের টাকা দাবী করে। চাঁদার টাকা না দিলে তার পরিবারের সদস্যদের অপহরণেরও হুমকি দেয়। এর কিছুক্ষণ পর একই নম্বর থেকে তার অফিসের নাজির রাসেল মিয়া ও সার্টিফিকেট সহকারী সাইফুল ইসলামের মোবাইল নম্ববরে ফোন দিয়েও চাঁদা দাবী করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, দুপুরে তার ব্যক্তিগত মুঠোফোনে মহিউদ্দিন নামে এক ব্যক্তি ফোন দিয়ে নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বরিশাল জোনেরবিস্তারিত পড়ুন


সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের বর্ষপূর্তি পালন

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের বর্ষপূর্তি অনুষ্ঠান রবিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা। এ উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘সমৃদ্ধি’র মঠবাড়িয়া গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম), মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহমেদবিস্তারিত পড়ুন


শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় সেরা কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতায় পিরোজপুর জেলার প্রাথমিকে সেরা হয়েছে কাউখালী উপজেলার কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মাধ্যমিকে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে পিরোজপুর সরকারী মহিলা কলেজ সেরা হয়েছে। রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার আয়োজক ছিল পিরোজপুর জেলা প্রশাসন। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ ক্যাটাগরিতে ৭টি উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন মোট ২১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিকে চ্যাম্পিয়ন স্কুল কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, এই পুরস্কার গৌরবের। শিক্ষার্থিদের অনুপ্রাণিত করবে।


মোংলায় পুকুরে ডুবে দুই বছর বয়সের শিশুর মৃত্যু

মোংলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে এক পর্যায়ে বাড়ীর পুকুরে পড়ে মারা যায় দুই বছর বয়সের ওই শিশু বাচ্চাটি। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজার সংলগ্ন পশ্চিম পাড়ার মো. নজরুল শেখের নাতনি ছাবেরা (২) রবিবার দুপুরে বাড়ীর উঠানে বসে খেলছিল। এ সময় বাচ্চাটি লোকচক্ষুর অন্তরালে হাপুর দিতে দিতে পুকুরে গিয়ে পড়ে। পরে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাড়ীর লোকজন খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে যায়। পানিতে বাচ্চার হাতে থাকা খেলনা ভাসতে দেখে পুকুরে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করা হয়।বিস্তারিত পড়ুন


জেপিতে যোগদান করেছেন শাহীন হাওলাদার

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. শাহীন হাওলাদার জাতীয় পার্টি (জেপি)’র রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে জেপিতে যোগদান করেছেন। রবিবার পার্টি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি (জেপি)তে যোগদান করেন। শাহীন দলের সদস্য ফরম পূরণ করেছেন। এ সময়ে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি থেকে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। তিনি এ উপজেলার পত্তাশী গ্রামের বাসিন্দা।


মঠবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ২০

পিরোজপুরের মঠবাড়িয়ায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পৌর এলাকার টিএন্ডটি রোডের অপু দাস (৩৮), নাজমা বেগম (৫৬), দক্ষিণ বন্দর এলাকার আ. হালিম (৪২), নলী গোলবুনিয়া গ্রামের শিশু জিসান (৩), সবুজ নগর গ্রামের আবুল কাসেম (৬০), সাহিদা বেগম (৪৫), আসমা বেগম (৩৮) ও বড় হারজী গ্রামের জয়নাল আবেদীন (৬০) এর পরিচয় পাওয়া গেছে। সবুজ নগর এলাকার আবুল কাসেম জানান, এলাকায় হঠাৎ করেই পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কিন্তু হাসপাতাল এবং পৌরসভায় কুকুরে কামড়ের ভ্যাকসিন পাওয়া যাচ্ছেনা। তাই বাধ্যবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial