জেপিতে যোগদান করেছেন শাহীন হাওলাদার
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. শাহীন হাওলাদার জাতীয় পার্টি (জেপি)’র রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে জেপিতে যোগদান করেছেন।
রবিবার পার্টি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি (জেপি)তে যোগদান করেন। শাহীন দলের সদস্য ফরম পূরণ করেছেন। এ সময়ে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি থেকে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। তিনি এ উপজেলার পত্তাশী গ্রামের বাসিন্দা।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ২০ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় পুকুরে ডুবে দুই বছর বয়সের শিশুর মৃত্যু »
