প্রধান সূচি

মোংলায় পুকুরে ডুবে দুই বছর বয়সের শিশুর মৃত্যু

মোংলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে এক পর্যায়ে বাড়ীর পুকুরে পড়ে মারা যায় দুই বছর বয়সের ওই শিশু বাচ্চাটি।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজার সংলগ্ন পশ্চিম পাড়ার মো. নজরুল শেখের নাতনি ছাবেরা (২) রবিবার দুপুরে বাড়ীর উঠানে বসে খেলছিল। এ সময় বাচ্চাটি লোকচক্ষুর অন্তরালে হাপুর দিতে দিতে পুকুরে গিয়ে পড়ে। পরে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাড়ীর লোকজন খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে যায়। পানিতে বাচ্চার হাতে থাকা খেলনা ভাসতে দেখে পুকুরে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

পানিতে ডুবে মারা যাওয়া ছাবেরা বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট সংলগ্ন সোনাতুনিয়া গ্রামের মো. সাদ্দাম হোসেন তিন কন্যার মধ্যে সবচেয়ে ছোট সন্তান। সাদ্দামের স্ত্রী নাইমা বেগম (২৪) তিন সন্তানকে নিয়ে তার বাবা নজরুল শেখের বাড়ীতে বসবাস করতেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial