প্রধান সূচি

মঠবাড়িয়া এ্যসিল্যান্ডের কাছে চাঁদা দাবী ॥ অপহরণের হুমকি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের কাছে চাঁদা চেয়ে অপহরণের হুমকি দিয়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সর্বহারা দল।

রবিবার দুপুর ১২.২৮ মিনিটে তার ব্যক্তিগত মুঠোফোনে (০১৮৩৬১৮৬১৬২) মোটা অংকের টাকা দাবী করে। চাঁদার টাকা না দিলে তার পরিবারের সদস্যদের অপহরণেরও হুমকি দেয়। এর কিছুক্ষণ পর একই নম্বর থেকে তার অফিসের নাজির রাসেল মিয়া ও সার্টিফিকেট সহকারী সাইফুল ইসলামের মোবাইল নম্ববরে ফোন দিয়েও চাঁদা দাবী করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, দুপুরে তার ব্যক্তিগত মুঠোফোনে মহিউদ্দিন নামে এক ব্যক্তি ফোন দিয়ে নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বরিশাল জোনের সভাপতি দাবী করে সর্বহারা পার্টির অসুস্থ্য এক নেতার চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা দাবী করেন। টাকা না দিলে তার পরিবারের সদস্যদের অপহরণ করে মুক্তিপণ আদায় করবে বলেও জানায়। রিপন বিশ্বাস আরো জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাযহারুল আমিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial