প্রধান সূচি

পিরোজপুর জেলার উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণে মতবিনিময় সভা

রেল সংযোগসহ পিরোজপুর জেলায় বিভিন্ন উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং জেলার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সভায় পিরোজপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় গোপালগঞ্জের গোবরা-টুঙ্গীপাড়া-খুলনার প্রস্তাবিত রেললাইনটি পিরোজপুরের উপর থেকে নিয়ে যাওয়া, পিরোজপুর একটি বিশেষায়িত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, স্বরূপকাঠীর সন্ধ্যা নদীতে সেতু নির্মাণ, জেলা শহরের বলেশ^র নদে শহর রক্ষা বাধ নির্মাণ, পিরোজপুরের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, জেলা শহরের কাছাকাছি বিদ্যুতের গ্রীড সাব-স্টেশন নির্মাণ করা, দামোদর খাল পুনঃখননসহ জেলার সকল কাঁচা সড়ক পাকা করণ, বলেশ^র, সন্ধ্যা ও কালীগঙ্গা নদীতে ফেরি চালু করা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়।

এ সময় আলোচকরা বলেন, জেলার উন্নয়নে কয়েকটি জরুরী পদক্ষেপ গ্রহণ জরুরী হয়ে পড়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, নাগরিক নেতা এডভোকেট এম এ মান্নান, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী ও মাহমুদ হোসেন শুকুর, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial