Saturday, February 23rd, 2019
পিরোজপুর জেলার উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণে মতবিনিময় সভা
রেল সংযোগসহ পিরোজপুর জেলায় বিভিন্ন উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং জেলার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সভায় পিরোজপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় গোপালগঞ্জের গোবরা-টুঙ্গীপাড়া-খুলনার প্রস্তাবিত রেললাইনটি পিরোজপুরের উপর থেকে নিয়ে যাওয়া, পিরোজপুর একটি বিশেষায়িত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ব্রাহ্মন সংসদের কমিটি গঠন
পিরোজপুরে জেলা ব্রাহ্মন সংসদ এর নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সুনীল চক্রবর্তীকে সভাপতি এবং অশোক মুখার্জীকে সাধারণ সম্পাদক করে ২৯ জন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দেব দুলাল চক্রবর্তী (নাজিরপুর) ও সুভাষ চক্রবর্তী (ইন্দুরকানী)। সহ-সাধারণ সম্পাদক বিমল চক্রবর্তী (পিরোজপুর সদর) ও সুদর্শন ব্যানাজী (ইন্দুরকানী)। সাংগঠনিক সম্পাদক দিপক চক্রবর্তী, দপ্তর সম্পাদক সবুক চক্রবর্তী ও দিপংকর চক্রবর্তী, কোষাধ্যক্ষ অধিক চক্রবর্তী, আপ্যায়ন সম্পাদক দীপ্তিশ (দীপু) ও কৃষ্ণ চক্রবর্তী, হিসাব নিরীক্ষক জ্ঞানেন্দ্র চক্রবর্তী ও রবীন্দ্রনাথ কাঞ্জিলাল, সাংস্কৃতিক সম্পাদক অশোক চক্রবর্তী ও পঙ্কজ চক্রবর্তী, সদস্য- নারায়ন চক্রবর্তী,বিস্তারিত পড়ুন
পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানের বিরুদ্ধে
নাজিরপুরে বিদ্যুৎ সংযোগে টাকা দাবীর অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরমাটিভাঙ্গা গ্রামের উত্তরপাড়া মহল্লায় ২৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে দুই হাজার করে টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ওই বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। চরমাটিভাঙ্গা গ্রামের উত্তরপাড়া মহল্লার মো. ওসমান শেখ জানান, ২০১৭ সালের ২৫ অক্টোবর চরমাটিভাঙ্গা গ্রামের উত্তরপাড়া মহল্লার ২৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের অনুমোদন দেয় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এরপর থেকে বিভিন্ন সময় পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মচারী বিভিন্ন সময় গ্রাহকদের কাছে বিদ্যুৎ সংযোগের জন্য টাকা দাবি করে আসছেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্কাউট ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে পিরোজপুরে স্কাউটস ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুর সোহ্রাওয়ার্দী কলেজের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) মো. মোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষক) মো. দেলোয়ার হোসাইন, জেলা স্কাউটস কমিশনার কাজী মুজিবুর রহমান, বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার হায়দার আলী বাবু, এডিশোনাল সচিববিস্তারিত পড়ুন
পিরোজপুরে সঞ্চয় সপ্তাহ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম উদ্বোধন
পিরোজপুরে সঞ্চয় সপ্তাহ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম-২০১৯ পালিত হয়েছে। শনিবার পিরোজপুরে এক র্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা সঞ্চয় অফিস/ব্যুরো এ র্যালির আয়োজন করে। কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালিতে প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনালী ব্যাংক লিমিটেড পিরোজপুর শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান, জেলা সঞ্চয় অফিস/ব্যুরো সহকারি পরিচালক মো. রিয়াজুল ইসলামসহ শহরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচন
মিরাজুল ইসলামের পক্ষে গণসংযোগ
আসন্ন ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলামের পক্ষে গণসংযোগ করেছেন ভান্ডারিয়া সাংবাদিকরা। শুক্রবার বিকেলে উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট, মঞ্জু মাকেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়। এসময় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও ষ্টিকার বিতরণ করা হয়। গণসংযোগে অংশ গ্রহন করেন, দৈনিক জন্মভূমি পত্রিকার ভান্ডারিয়া ব্যুরো মনির হোসেন কাজী, মুখর বাংলার যুগ্ন সম্পাদক হাচান ইমাম পান্না, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি আবুল কালাম আজাদ, দেনিক ভোরের অঙ্গিকার প্রতিনিধি বেলায়েত হোসেন মুন্সী, মাইটিভির প্রতিনিধিবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় রাজু ডাকাত গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা শীর্ষ ডাকাত রফিকুল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। রাজু উপজেলার পাঠাকাটা গ্রামের গোলাম কবির বাদলের ছেলে। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মিরুখালী রোডে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম রাজুকে গ্রেফতার করা হয়েছে। রাজু হত্যা, অস্ত্র, ডাকাতি, নারী নির্যাতনসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
মঠবাড়িয়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পিরোজপুরের মঠবাড়িয়ার ১৮৫নং টিয়ারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিয়ারখালী কে. জি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভারগ্রীন কমিনিউটি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মো. আনছার উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ফারুক, ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, আনোয়ার হোসেন (সিএফও), হলতা গুলিসাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম বাদল, অভিভাবক আব্দুস সালাম রাজা, এনামুল হক খোকন, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মঠবাড়িয়ায় তাঁতী লীগের বর্ধিত সভা
পিরোজপুরের মঠবাড়িয়ায় তাঁতী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে উপজেলা তাঁতী লীগের আহবায়ক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব বিদ্যুৎ সাওজাল, সাপলেজা ইউনিয়ন শাখার আহবায়ক শামীম মহারাজ, বেতমোর ইউনিয়ন আহবায়ক ইব্রাহীম হোসেন লিটন, গুলিসাখালী ইউনিয়ন আহবায়ক হাজী কামাল হোসেন, মঠবাড়িয়া সদর ইউনিয়ন আহবায়ক সোহাগ মাতুব্বর, টিকিকাটা ইউনিয়ন আহবায়ক সুমন হাওলাদার, মিরুখালী ইউনিয়ন আহবায়ক ইসমাইল হোসেন, ধানীসাফা ইউনিয়ন সদস্য সচিব জাকির আকন, বড় মাছুয়া ইউনিয়ন সদস্য সচিব পঙ্কজ মিত্র, দাউদখালী ইউনিয়ন আহবায়ক আতিকুর রহমান, উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সোলায়মান হোসেন, সদস্যবিস্তারিত পড়ুন
... শেখ তন্ময় এমপি
বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করছেন। শনিবার বিকেলে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে ‘জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (খুলনা জোন)’ শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাট (সাইনবোর্ড)-কচুয়া (জেড-৭৭০৩) জেলা মহাসড়ক ও কচুয়া ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাগেরহাট সড়ক বিভাগের আয়োজনে নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলীবিস্তারিত পড়ুন
