মঠবাড়িয়ায় তাঁতী লীগের বর্ধিত সভা
পিরোজপুরের মঠবাড়িয়ায় তাঁতী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে উপজেলা তাঁতী লীগের আহবায়ক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব বিদ্যুৎ সাওজাল, সাপলেজা ইউনিয়ন শাখার আহবায়ক শামীম মহারাজ, বেতমোর ইউনিয়ন আহবায়ক ইব্রাহীম হোসেন লিটন, গুলিসাখালী ইউনিয়ন আহবায়ক হাজী কামাল হোসেন, মঠবাড়িয়া সদর ইউনিয়ন আহবায়ক সোহাগ মাতুব্বর, টিকিকাটা ইউনিয়ন আহবায়ক সুমন হাওলাদার, মিরুখালী ইউনিয়ন আহবায়ক ইসমাইল হোসেন, ধানীসাফা ইউনিয়ন সদস্য সচিব জাকির আকন, বড় মাছুয়া ইউনিয়ন সদস্য সচিব পঙ্কজ মিত্র, দাউদখালী ইউনিয়ন আহবায়ক আতিকুর রহমান, উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সোলায়মান হোসেন, সদস্য রতন মিস্ত্রী, ইসমাইল হোসন রনি, মিজান উদ্দিন আকন প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি ‘পিরোজপুর জেলা তাঁতীলীগ’ নামের একটি ফেসবুক আইডি দিয়ে মঠবাড়িয়া উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে একটি স্ট্যাটাস দেয়া হয়। ওই স্ট্যাটাস দেখে মঠবাড়িয়া উপজেলা তাঁতী লীগ ক্ষুব্দ হয়ে বিষয়টি অবগত হওয়ার জন্য জেলা তাঁতী লীগের আহবায়ক ও সদস্য সচিবকে স্থানীয় নেতৃবৃন্দ ফোন দিলে সদস্য সচিব মিজানুর রহমান ফোন রিসিভ করেননি।
জেলা আহবায়ক শেখ আখতারুজ্জামান মুঠোফোনে জানান, ফেসবুকের ওই স্ট্যাটাস সম্পর্কে আমি কিছু জানিনা। এছাড়া তাঁতী লীগের বরিশাল বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আপনারা আপনাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রেখে সংগঠনকে আরও গতিশীল করেন। বর্ধিত সভা থেকে বক্তারা এরকম ফেক আইডি দিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
