মঠবাড়িয়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পিরোজপুরের মঠবাড়িয়ার ১৮৫নং টিয়ারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিয়ারখালী কে. জি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভারগ্রীন কমিনিউটি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মো. আনছার উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ফারুক, ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, আনোয়ার হোসেন (সিএফও), হলতা গুলিসাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম বাদল, অভিভাবক আব্দুস সালাম রাজা, এনামুল হক খোকন, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় তাঁতী লীগের বর্ধিত সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় রাজু ডাকাত গ্রেফতার »
