Saturday, February 23rd, 2019
বাগেরহাটে প্রেমিকার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে প্রেমিকের আত্মহত্যা
বাগেরহাটের মোংলায় প্রেমিকের উপর অভিমান করে প্রেমিকের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক প্রেমিক। পৌর শহরের ট্রেডার্স মসজিদ ক্রস রোডের বাসিন্দা জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেনের (১৭) সাথে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার এক তরুনীর। প্রেমের টানে ওই ছেলে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি রাজি না হওয়ায় অভিমান করে শুক্রবার দিবাগত রাতে জাহাঙ্গীর তার নিজ ঘরে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে জাহাঙ্গীর ওই মেয়েটিকে আইচক্রিম কিনে দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে মেয়েটির ওড়না রেখে দেয় ছেলেটি। পরে রাতে সেই ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালী
“সঞ্চয় সমৃদ্ধির সোপান” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সঞ্চয় সপ্তাহ-২০১৯ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা সঞ্চয় অফিসের আয়োজনে শহরের কে. আলী রোডস্থ সঞ্চয় অফিস থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় অফিসে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিন হোসেন, জেলা সঞ্চয় অফিসের সহকারি পরিচালক মফিজুল ইসলাম, সাবেক উপ-পরিচালক শহিদুল ইসলাম, অধ্যাপক মোজাফফর হোসেন, আব্দুর রব চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা এইচ এম এ আজিজ বাদশা, বাবুল, ডা. দেলোয়ার হোসেনসহ গ্রাহকবৃন্দ র্যালীতে অংশ নেয়। র্যালী শেষে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্যে জাতীয় সঞ্চয়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় গাঁজা ও ইয়াবাসহ মহিলা আটক
পাইকগাছা থানা পুলিশ গাঁজা ও ইয়াবাসহ মমতাজ বেগম (৪৫) নামে এক মহিলাকে আটক করেছে। আটক মমতাজ উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাশপুর গ্রামের গফফার সরদারের স্ত্রী। পাইকগাছা থানার মো. এমদাদুল হক জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে থানার এস আই অখিল রায়, এএসআই পলাশ ও হেলাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাঁদখালী বাজার সংলগ্ন জনৈক ব্যক্তির ভাড়াটিয়া বাসা থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও ২শ’ পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মোংলায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন উদ্বোধন
মোংলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর নব নির্মিত ভবন উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। শুক্রবার বিকেলে মোংলা শহর সংলগ্ন সিগন্যাল টাওয়ার এলাকায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, অধ্যক্ষ মো. কামাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর কার্যক্রম শুরু হয়। এর পর ঘুর্নিঝড় সিডরে ভবন ক্ষতিগ্রস্ত হলে এর কার্যক্রম বন্ধ থাকে দীর্ঘদিন। গত বছরের নভেম্বরবিস্তারিত পড়ুন
পাইকগাছার কার্তিকের মোড়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা
পাইকগাছার প্রধান সড়কের আগড়ঘাটা ও গদাইপুরের মধ্যবর্তী কার্তিকের মোড় নামক স্থানে মোটর সাইকেল স্লিপ করে একের পর এক দূর্ঘটনার শিকার হচ্ছেন মোটর সাইকেল চালকরা। গত ৭/৮ মাসে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল স্লিপ করে দূর্ঘটনার শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বর্ষা মৌসুমে এ দূর্ঘটনা বেশি ঘটে। গত কয়েক দিনে ঘনকুয়াশা পড়ায় ভোর বেলায় রাস্তা ভিজে থাকে। রাস্তার পাশের বটগাছের পাতা থেকে কুয়াশার পানি পড়ে ভোর বেলা রাস্তা ভিজে থাকে। এ সময় উক্ত স্থানে কোন মোটর সাইকেল চালক একটু অসতর্ক থাকলেই দূর্ঘটনার শিকার হচ্ছেন। গত ৩ দিনে ভোর বেলা ১১টি মটরসাইকেল স্লিপবিস্তারিত পড়ুন
