প্রধান সূচি

পিরোজপুরে স্কাউট ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটসের আয়োজনে পিরোজপুরে স্কাউটস ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুর সোহ্রাওয়ার্দী কলেজের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) মো. মোফাজ্জেল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষক) মো. দেলোয়ার হোসাইন, জেলা স্কাউটস কমিশনার কাজী মুজিবুর রহমান, বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার হায়দার আলী বাবু, এডিশোনাল সচিব (অব:) শ্যামা পদ বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটস লিডার মাহতাব উদ্দিন, জেলা কাব লিডার বিলকিস খানম, জেলা স্কাউটস যুগ্ম সম্পাদক দেবাশীষ গুহ, বরিশাল অঞ্চল স্কাউটস এর সহকারি পরিচালক শাকিলা ইয়াসমিন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial