স্বরূপকাঠির বস্তাবন্দী লাশের পরিচয় মিলছে
স্বরূপকাঠির খাল থেকে ভাসমান অজ্ঞাত উদ্ধারকৃত বস্তাবন্দী লাশের পরিচয় মিলছে। নিহতের নাম রিপন সমদ্দার। সে উজিরপুরের দক্ষিন নাথারকান্দি গ্রামের লক্ষন সমদ্দারের ছেলে।
স্বরূপকাঠিতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়লে নিহতের মা সুমতি সমদ্দার বুধবার থানায় ছুটে এসে রিপনের লাশ সনাক্ত করেন।
স্বরূপকাঠি থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রজু করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার সুটিয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কালিবাড়ি খাল থেকে বস্তাবন্দী ওই ভাসমান লাশটি উদ্ধার করে। জিন্সের প্যান্ট ও জ্যাকেট পরা লাশটির মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং তার জ্যাকেটের পকেটে একটি মোবাইল সেট পাওয়া যায়।
Please follow and like us:
« মহারাজকে দলীয় মনোনয়নের দাবীতে যুবলীগের সমাবেশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালিত »
