প্রধান সূচি

Wednesday, February 20th, 2019

 

স্বরূপকাঠির বস্তাবন্দী লাশের পরিচয় মিলছে

স্বরূপকাঠির খাল থেকে ভাসমান অজ্ঞাত উদ্ধারকৃত বস্তাবন্দী লাশের পরিচয় মিলছে। নিহতের নাম রিপন সমদ্দার। সে উজিরপুরের দক্ষিন নাথারকান্দি গ্রামের লক্ষন সমদ্দারের ছেলে। স্বরূপকাঠিতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়লে নিহতের মা সুমতি সমদ্দার বুধবার থানায় ছুটে এসে রিপনের লাশ সনাক্ত করেন। স্বরূপকাঠি থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রজু করা হয়েছে। উল্লেখ্য, পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার সুটিয়াকাঠি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কালিবাড়ি খাল থেকে বস্তাবন্দী ওই ভাসমান লাশটি উদ্ধার করে। জিন্সের প্যান্ট ও জ্যাকেট পরা লাশটির মাথায় আঘাতের চিহ্ন ছিল এবংবিস্তারিত পড়ুন


পিরোজপুর সদর উপজেলা নির্বাচন

মহারাজকে দলীয় মনোনয়নের দাবীতে যুবলীগের সমাবেশ

উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সদস্য, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান মহারাজকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে পিরোজপুরে যুব সমাবেশ করেছে যুবলীগ। বুধবার শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের আয়োজনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা নাগরিক উন্নয়ন কমিটির সদস্য সচিব এডভোকেট এম এ মান্নান,বিস্তারিত পড়ুন


আজ একুশে ফেব্রুয়ারী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা/ সেই থেকে শুরু/ সেই থেকে শুরু দিনবদলের পালা।’ গীতি কবির ভাষায় জাতির দিন বদলের পালা শুরু হয়েছিল যেদিন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় সেই দিন একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বের কোটি কন্ঠে আজ উচ্চারিত হবে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক ও ইভটিজিং বিরোধী সভা

পিরোজপুর সদর থানার উদ্যোগে বুধবার মাদক ও ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হকের সভাপতিত্বে সদর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাঈনুল হাসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খান মো. আলাউদ্দিন, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শিকদার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ গোলাম মাওলানা নকিব, কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ খান প্রমুখ। সভা পরিচালনা করেন এস আইবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা

ইন্দুরকানীতে এক এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা করে গুরুতর আহত করেছে বখাটেরা। জানা গেছে, বুধবার খোলপটুয়া গ্রামের ইউনুস শরীফের ছেলে ফয়সাল শরীফ (১৬) কলারণ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ভবানীপুর এলাকায় ইজিবাইক থেকে নামিয়ে কলারণ গ্রামের সগীর তালুকদারের বখাটে ছেলে স্বাধীন তালুকদার (১৮) ও তার সহযোগীরা এলোপাথারীভাবে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তার স্বজনদের কাছে পৌঁছে দেয়। পরে বিচারের দাবিতে তার স্বজনরা তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার রাজিব আহমেদের কাছে নিয়ে গেলে তিনি বলেন আমার কিছু করার নেই থানায় গিয়েবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

ইন্দুরকানীতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোটের আদলে ভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মতই এ নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইর্ড অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার, ব্যালট পেপার, ব্যালট বাক্স ও ভোট প্রদানের জন্য গোপন কক্ষ (বুথ) ছিল। বুধবার উপজেলার গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় নির্বাচনের আদলে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫ম শ্রেণির ছাত্রী সানিয়া আক্তার অরিন নির্বাচন কমিশনার, একই শ্রেণির ছাত্র সারাফাতুল্লাহ সাবিত প্রিজাইডিং অফিসার, লামিয়া আক্তার ও জুয়েনা আক্তার সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে ওই বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী পুলিশ ও ৩ জন আনসারের দায়িত্ববিস্তারিত পড়ুন


কাউখালী স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থী থেকে ভোটার সবাই এ নির্বাচনে শিক্ষার্থী। নিয়মানুযায়ী মনোনয়নপত্র তুলে তা দাখিল করে প্রার্থীরা। পরে তারা নিজেদের ছবি সংবলিত ভোটার নম্বর দিয়ে পোস্টার সাঁটিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক দিন ধরে প্রচারণা চালায়। ভোটের দিন গোপন ব্যালট পেপার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্ট, ভোট গ্রহণের বুথ, ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোটাররা। আর এসব দায়িত্বই পালনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মাহফিলে সরকার বিরোধী বক্তব্য

তোপের মুখে বক্তার পলায়ণ ॥ মাহফিল পন্ড

ইন্দুরকানীতে তাফসির মাহফিলে এক বক্তা সরকার দলীয় দুই এমপিকে হেয় করায় শাসক দলের তোপের মুখে মাহফিল ছেড়ে পালিয়ে গেছে বক্তা। মহফিল পন্ড হয়ে গেছে মাহফিল। শেষ দিনের মাহফিল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে উপজেলার ঘোষের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘোষেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী তফিসির মাহফিলের ৯ম দিনে প্রধান বক্তা হিসেবে তাফসির করছিলেন ঢাকার মাওলানা বায়েজীদ হোসাইন। ঘন্টাখানেক তাফসির করার পর একপর্যায় বক্তা মাওলানা বায়েজীদ আওয়ামী লীগের সংসদ ও উপদেষ্টা সালমান এফ রহমান কুরআন শরীফেও ভুল আছে বলে কোন সভায় আলোচনাবিস্তারিত পড়ুন


ইঁদুরের ফাঁদে কৃষকের মৃতু

বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুতের তাঁরে জড়িয়ে মাহাবুব খান (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কলাতলা ইউনিয়নের ডোবাতলা উত্তর পাড়া গ্রামের একটি ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য বিদ্যুতের লাইন টেনে রাখা হয়। মঙ্গলবার ওই গ্রামের (মৃত) গোলাম আলী খানের ছেলে মাহাবুব খান (২৫) জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে ওই বিদ্যুত লাইনে তাঁরে জড়িয়ে মারা যায়। কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমান জানান, গতকাল সন্ধ্যায়বিস্তারিত পড়ুন


আর পিছিয়ে থাকার সময় নেই নারীর

বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উচুঁ করে কথা বলতে পারে। কারণ এখন আমরা আর পিছিয়ে নেই। আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সূচনা করেছিলেন, তারই হাল ধরেছেন তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এখন আমরা একটি নতুন সড়কে উঠেছি। এই সড়ক হলো উন্নয়নের মহাসড়ক। দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে আমাদের নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই। এটি আমাদের জন্য একটি বড় সৌভাগ্যের ব্যাপার হলো, আমরা জননেত্রী শেখ হাসিনার শাসনামলের নাগরিকত্ব উপভোগ করতে পারছি। আমি নারীদের কিছু বিষয় আলোকপাত করতে চাই। আমাদের দেশে শিক্ষারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial