Wednesday, February 20th, 2019
কলা গাছের তৈরি বেদিতে চলে শ্রদ্ধা নিবেদন
চিতলমারীতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
মহান ২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বাগেরহাটের চিতলমারী উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এসব প্রতিষ্ঠানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের দিবসটি পালনে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। ভাষা আন্দোলনের ৬৭ বছর পার হলেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে না আসায় দ্রুত এসব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহান ২১শে ফেব্রুয়ারী পালনের জন্য উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজসহ দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানেইবিস্তারিত পড়ুন
কাউখালীতে একুশে বই মেলার উদ্বোধন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। বুধবার থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, শিক্ষক সমিতির সভাপতি গৌতম কুমার দাস, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার প্রমুখ। মেলায় বিভিন্ন প্রকাশনীর ১২টি বইয়ের স্টল রয়েছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।বিস্তারিত পড়ুন
মাতৃভাষার চর্চা : উদ্ভব ও ক্রমবিকাশ
বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা যেন এক অপরূপ রূপকথার রাজ্য। আমাদের সব প্রয়োজনের কথা, অপ্রয়োজনের কথা, হাসি-কান্না, আনন্দ-বেদনার কথা মাতৃভাষায় যতোটা সহজ করে, সুন্দর করে প্রকাশ করা যায়, পৃথিবীর অন্য কোনো ভাষার মাধ্যমে তা সম্ভব নয়। আর এজন্যই কবির ভাষায়- “নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা, মিটে কি আশা ?” না, মাতৃভাষা ছাড়া কিছুতেই মনের আশা পূরণ হয় না। আমরা দেখি আমাদের দেশের অনেকেই চমৎকার ইংরেজি জানেন। সুন্দর করে ইংরেজিতে কথা বলেন। এতে আমাদের তাক লেগে যায়। কিন্তু আমরা কি জানি, মাতৃভাষা ভালো করে না জানলে, বিদেশী ভাষাও ভালো করেবিস্তারিত পড়ুন
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
বাগেরহাট আল-ইসলাহ একাডেমেীর পুরস্কার বিতরণ
বাগেরহাট আল-ইসলাহ একাডেমেীর ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০১৯ অনুষ্ঠিগ হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী ম্যাধ্যমিক শিক্ষা অফিসার অসীম কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম হিসামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, খানজাহান সম্পাদক শেখ আবু সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার হালদার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে আটক ৪৬
বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা করা হয়েছে। আটকৃতদের আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
