প্রধান সূচি

ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা

ইন্দুরকানীতে এক এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা করে গুরুতর আহত করেছে বখাটেরা।
জানা গেছে, বুধবার খোলপটুয়া গ্রামের ইউনুস শরীফের ছেলে ফয়সাল শরীফ (১৬) কলারণ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ভবানীপুর এলাকায় ইজিবাইক থেকে নামিয়ে কলারণ গ্রামের সগীর তালুকদারের বখাটে ছেলে স্বাধীন তালুকদার (১৮) ও তার সহযোগীরা এলোপাথারীভাবে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তার স্বজনদের কাছে পৌঁছে দেয়। পরে বিচারের দাবিতে তার স্বজনরা তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার রাজিব আহমেদের কাছে নিয়ে গেলে তিনি বলেন আমার কিছু করার নেই থানায় গিয়ে মামলা করেন। এ ঘটনায় ওই পরীক্ষার্থীর পরিবার থানায় মৌখিক অভিযোগ দিয়েছে।

এ ব্যাপারে আহত পরীক্ষার্থী ফয়সাল জানান, গত শনিবার জোমাদ্দারহাট বাজারে তাফসির মাহফিলে ফয়সাল ও স্বাধীনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় স্বাধীন ফয়সালকে দেখিয়ে দেয়ার হুমকি দেয়। এরই জের ধরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্বাধীন তালুকদার ও ছাত্রলীগ নেতা নোবেলসহ ১৫ থেকে ২০ জন আমাকে মারধর করে। এ সময় তারা মানিব্যাগ ও একটি রূপার চেইন ছিনিয়ে নিয়ে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial