প্রধান সূচি

পিরোজপুর সদর উপজেলা নির্বাচন

মহারাজকে দলীয় মনোনয়নের দাবীতে যুবলীগের সমাবেশ

উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সদস্য, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান মহারাজকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে পিরোজপুরে যুব সমাবেশ করেছে যুবলীগ।

বুধবার শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের আয়োজনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা নাগরিক উন্নয়ন কমিটির সদস্য সচিব এডভোকেট এম এ মান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন খান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চাঁন মিয়া মাঝি, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদুল ইসলাম হিরু, জেলা ত্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনারা বেগম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, জেলা জাসদ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, কদমতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ খান, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, সাধারণ সম্পাদক আলমহীর হোসেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ সিকদার, জেলা ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন সিকদার, জেল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল হালদার, ইউপি সদস্য বখতিয়ার হোসেন খোকন, জেলা বাস-মিনিবাস ও কোট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হান্নান শেখ, জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিরাজ শরীফ, জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব নজরুল ইসলাম মৃধা, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান শেখ, সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মুনিরা আক্তার এ্যানী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ মাহমুদ, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা।
সমাবেশে জেলার ৩৮টি বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন উপজেলা নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সদস্য, আলহাজ্ব মসিউর রহমান মহারাজকে নৌকা মার্কা প্রার্থী হিসেবে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial