প্রধান সূচি

চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
চ্যানেল আই পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী।
র‌্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম, সদর থানার ওসি এস এম জিয়াউল হক, উদীচী শিল্পি গোষ্ঠীর সম্পাদক খালিদ আবু, নারী নেত্রী মাতোয়ারা বেগম, মাহামুদা হেনা, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, সাইদুল্লাহ লিটন, জাসদ নেতা চন্দ্র শেখর, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদসহ সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial