প্রধান সূচি

Friday, February 8th, 2019

 

কাউখালীতে রাতে দুর্বৃত্তের হামলা নারীসহ আহত ৭

পিরোজপুরের কাউখালীর কুমিয়ান গ্রামে রাতের বেলা বাড়ির ভিতর ঢুকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে স্থানীয় মসজিদের খাদেম ও তার পরিবারের মহিলাসহ ৭ জন মারাত্মক আহত করেছে। এসময় বাড়ি ভাংচুরেরও ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। ঘটনাস্থলে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় আহতরা হলেন, মনির হাওলাদার (৩৫),আয়না বেগম (৬০), খাদিজা বেগম (৩৫)কে বরিশাল শেরে এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আ. মজিদ হাওলাদার (৬৫), রিপন (৩০), তাজেল (৫৫) ও বেলায়েত (৩৫)কে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শুক্রবার বিকেলে উপজেলারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার মধ্য ফুলঝুড়ি গ্রামে অভিযান চালিয়ে আবু জিহাদ বিস্বাস (২৬) ও হাফিজ হাওলাদার (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত আবু জিহাদ উপজেলার মধ্য ফুলঝুড়ি গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে এবং হাফিজ একই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার এস. আই. নুর হোসেন জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার মধ্য ফুলঝুড়ি রুস্তম শরীফের বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদকবিস্তারিত পড়ুন


সুন্দরবনের ভদ্রা নদীতে কুমির অবমুক্ত

বাগেরহাটের পূর্ব সুন্দবনের ভদ্রা নদীতে ৪টি কুমির অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে সুন্দরবন পূর্ব বনবিভাগের পক্ষ থেকে এ কুমির হস্তান্তর করা হয়। কুমির হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিববর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার। অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মদিনুল আহসান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও)বিস্তারিত পড়ুন


চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০১৯ উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। চ্যানেল আই পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial