প্রধান সূচি

পিরোজপুরে নিরাপদ খাদ্য দিবস পালিত

‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ-সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস।

শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রাসারণ কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সঞ্জিত চাকমা।

সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ। নিরাপদ খাদ্যের জন্য কীটনাশক ও রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। আধুনিক প্রযুক্তি ও উন্নত কলা-কৌশল ব্যবহার করে চাষাবাদের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial