Saturday, February 2nd, 2019
উপজেলা পরিষদ নির্বাচন
ভান্ডারিয়ায় চেয়ারম্যান পদে মিরাজুল ইসলামকে একক প্রার্থী ঘোষণা আওয়ামী লীগের ॥ জাতীয় পার্টির সমর্থন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে নামের তালিকা প্রেরণ ও দলীয় প্রার্থী চুড়ান্ত বাছাইয়ের জন্য উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম (মিরাজ)কে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এদিকে, মহাজোটের শরীক দল উপজেলা জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ঘোষিত একক প্রার্থী মো. মিরাজুল ইসলামকে সমর্থন জানিয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেনবিস্তারিত পড়ুন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর শোক প্রকাশ
স্বরূপকাঠীর সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়ার ইন্তেকাল
স্বরূপকাঠী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মো. শহীদুল্লাহ মিয়া (৯২) আর নেই। শনিবার দুপুরে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজেউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। মো. শহীদুল্লাহ মিয়ার মৃত্যুর খবর শুনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি হাসপাতালে ছুটে যান। এসময় হাসপাতালে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট এস এম ফুয়াদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এস এম মুইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শনিবার দুপুরেই শহিদুল্লাহবিস্তারিত পড়ুন
চিতলমারীতে সুদে কারবারীর কবল থেকে বাঁচতে কৃষকের সংবাদ সম্মেলন
বাগেরহাটের চিতলমারীতে এলাকার চিহ্নিত সুদে কারবারী সবুর শেখের অত্যাচার ও হুমকির থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলন করেছেন এক সংখ্যালঘু কৃষক পরিবার। শনিবার দুপুরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে শিবপুর মধ্যপাড়া গ্রামের দরিদ্র কৃষক গোপাল চন্দ্র মন্ডল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে গোপাল চন্দ্র লিখিত জানান, তিন বছর আগে তিনি চিংড়ি চাষের জন্য চিতলমারীর সুদে কারবারী সবুর শেখের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋন নেন। গত তিন বছরে ৫০ হাজার টাকা বাবদ তিনি সবুর শেখকে মোট ৪ লক্ষ টাকা প্রদান করেছেন। এরপরও সবুর শেখ আরও ২ লক্ষ পঞ্চাশ হাজারবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্কুলের জমি নিয়ে বিরোধ ॥ প্রতিপক্ষের হামলায় ৪ শিক্ষার্থী আহত
মঠবাড়িয়া মিরুখালী ইউনিয়নের সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ৪ শিক্ষার্থী আহত হয়েছে। বিদ্যালয়ের জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করলে স্কুল শিক্ষার্থীরা বাধা দিলে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হল- ফাতিমা আক্তার (৬ষ্ঠ শ্রেণি), রিফাত (৮ম শ্রেণি) রুবেল শরীফ (১০ম শ্রেণি) ও জিয়াউল হক (১০ম শ্রেণি)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার মিরুখালী সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ৫ কাঠা জমি নিয়ে প্রতিপক্ষ বশির ফরাজির সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই বিরোধীয় জমিতে প্রতিপক্ষরা পাকা পিলারের নির্মাণ কাজ শুরুবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু
সারাদেশের মত পিরোজপুরে একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১র্যন্ত। এ বছর পিরোজপুরে জেলায় এসএসসি, দাখিল ও কারিগরি শাখা থেকে মোট ১৮ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৪৩৪ জন, দাখিল ৪ হাজার ৯০০ জন এবং কারিগরি শাখায় ৯৭২ জন। জেলার ৭টি উপজেলার মোট ৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা নির্বিঘœ করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পিরোজপুর শহরের এসএসসি এবং দাখিল পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।বিস্তারিত পড়ুন
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
৯ জন চিকিৎসকের স্থলে আছেন মাত্র ১ জন
পিরোজপুরের কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে রোগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র ১ জন চিকিৎসক। চিকিৎসা সেবা ও দাপ্তরিক কাজ সামলাতে গিয়ে হিমসিম খাচ্ছেন তিনি। শৈল্য চিকিৎসক, অ্যানেসথেসিয়া ও গাইনি পরামর্শক না থাকায় হাসপাতালে জরুরি প্রসূতি সেবা দেয়া যাচ্ছে না। উপজেলার ৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৩টিতে চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে চিড়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ওসমান গণি এক বছর ধরে প্রেষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। আমরাজুড়ি স্বাস্থ্য ও পরিবারবিস্তারিত পড়ুন
নিজেই রুগ্ন হয়ে আছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বাগেরহাটের কচুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বপূর্ণ প্রথম শ্রেনীর ২৯টি পদের মধ্যে ২৩টি পদই শূণ্য রয়েছে। হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার পর ১৩ বছর পেরিয়ে গেলেও পায়নি পূর্ণাঙ্গ রূপ। আগের লোকবল দিয়ে চলছে ৫০ শয্যার এ হাসপাতাল। জুনিয়র কনসালটেন্ট গাইনী পদে লোক আছে, তবে তিনি কচুয়ার পরিবর্তে প্রেষণে দায়িত্ব পালন করেন বাগেরহাট সদর হাসপাতালে। চিকিৎসক সংকটের কারণে কচুয়া হাসপাতাল থেকে অধিকাংশ সময় রোগীদের বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয় বলে ভুক্তভোগীরা জানান। হাসপাতালের মাসিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দৈনিক গড়ে প্রায় ১০ জন রোগী ভর্তি হয়ে হাসপাতালে গড়েবিস্তারিত পড়ুন
টয়োফিড কোম্পানীর চেক প্রতারণার ফাঁদে বাগেরহাটের দুই ব্যবসায়ী
মুরগী ও মাছের খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান টয়োফিড লিমিটেড (ডিজি ফিড) কোম্পানীর কর্মকর্তাদের চেক প্রতারণায় সর্বশান্ত হতে চলেছে বাগেরহাটের দুই মুরগী খাদ্য ব্যবসায়ী। প্রতারণার ফাঁদে পড়ে ব্যবসা বানিজ্য গুটিয়ে বিভিন্ন স্থানে ঘুরছে ব্যবসায়ীরা। প্রতারণার হাত থেকে রক্ষা পেতে প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন বরাবর আবেদন করেছেন ওই দুই ব্যবসায়ী। ব্যবসায়ীদের অভিযোগে জানা গেছে, টয়োফিড লিমিটেড এর সাথে ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর ডিলার হিসেবে চুক্তি সম্পাদন করে ব্যবসা শুরু করেণ বাগেরহাটের দুই ব্যবসায়ী। এরা হলেন, মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটি বাজারের মেসার্স নিউ পোল্ট্রি ফিড এর মালিক নিত্যানন্দ সাহা এবং সদর উপজেলার ফতেপুরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নিরাপদ খাদ্য দিবস পালিত
‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ-সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রাসারণ কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সঞ্জিত চাকমা।বিস্তারিত পড়ুন
