প্রধান সূচি

চিতলমারীতে সুদে কারবারীর কবল থেকে বাঁচতে কৃষকের সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারীতে এলাকার চিহ্নিত সুদে কারবারী সবুর শেখের অত্যাচার ও হুমকির থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলন করেছেন এক সংখ্যালঘু কৃষক পরিবার।

শনিবার দুপুরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে শিবপুর মধ্যপাড়া গ্রামের দরিদ্র কৃষক গোপাল চন্দ্র মন্ডল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে গোপাল চন্দ্র লিখিত জানান, তিন বছর আগে তিনি চিংড়ি চাষের জন্য চিতলমারীর সুদে কারবারী সবুর শেখের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋন নেন। গত তিন বছরে ৫০ হাজার টাকা বাবদ তিনি সবুর শেখকে মোট ৪ লক্ষ টাকা প্রদান করেছেন। এরপরও সবুর শেখ আরও ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাবী করে আসছে। এ টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করায় সবুর শেখ ও তার লোকজন  আমাকে ও পরিবারের লোকজনেেক প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি ও তার পরিবারের লোকজন সবুরের হুমকির ভয়ে চরম নিরাপত্তহীনতায় রয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, এই সুদে কারবারী সবুরের নির্যাতন সহ্য করতে না পেরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকার সংখ্যালঘুরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। সবুরের নির্মম  অত্যাচার ও কলেজ পড়–য়া কন্যাকে তুলে নেওয়ার হুমকি সহ্য করতে না পেরে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর ইউনিয়নের কালশিরা গ্রামের ভাস্কর্য শিল্পী রামপ্রসাদ বালা আত্মহত্যা করেন। এ পর্যন্ত সুদে সবুরের নির্যাতনে প্রায় অর্ধশত পরিবার দেশ ও এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। তাদের সমস্ত সহায় সম্বল সবুরের হাতে তুলে দিয়েও নিস্তার পায়নি। সুদে কারবার ও বিভিন্ন ব্যক্তিকে সুদের টাকার জন্য নির্যাতন করার অভিযোগে সুদে সবুরকে একাধিকবার পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করলেও অবৈধ টাকার প্রভাব খাটিয়ে সে ছাড়া পেয়ে গেছে। তার অনৈতিক প্রভাব ও নির্যাতনের ভয়ে এলাকার কেউ এখন মুখ খুলতে সাহস পায়না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোপাল চন্দ্রের স্ত্রী বিদেশীনি মন্ডল ও ছেলে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিঠুন মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial