প্রধান সূচি

পিরোজপুরে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

সারাদেশের মত পিরোজপুরে একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১র্যন্ত।

এ বছর পিরোজপুরে জেলায় এসএসসি, দাখিল ও কারিগরি শাখা থেকে মোট ১৮ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৪৩৪ জন, দাখিল ৪ হাজার ৯০০ জন এবং কারিগরি শাখায় ৯৭২ জন। জেলার ৭টি উপজেলার মোট ৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা নির্বিঘœ করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পিরোজপুর শহরের এসএসসি এবং দাখিল পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

ভান্ডারিয়া অফিস থেকে শংকরজীৎ সমাদ্দার জানান, শনিবার ভান্ডারিয়ায় এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুরুর দিনে এসএসসি পর্যায়ে বাংলা প্রথম পত্র আবশ্যিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার পৌরসভাসহ অন্য ৬টি ইউনিয়নের মোট ৩৮টি স্কুল ও ৩৮টি মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিলে ৭টি কেন্দ্রে মোট ২ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা। এর মধ্যে বালক ১৩৮৭ এবং বালিকা ১৪৪৮ জন। কেন্দ্রগুলো হল, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ৪১নং ইকড়ি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসায় শাহাবুদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসা, আল-গাযযালী আলিম মাদ্রাসা ও ইকড়ি বিপিএম দাখিল মাদ্রাসা কেন্দ্র। ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কারিগরি (ভকেশনাল) পরীক্ষার্থীদের জন্য আলাদা কেন্দ্র রয়েছে।

এদিকে, পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মাঝে মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার নামের একটি বেসরকারি সংগঠন খাবার বিতরণ করে।

ইন্দুরকানী প্রতিনিধি জানান, ইন্দুরকানীতে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার প্রথম দিনের পরীক্ষায় উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি কেন্দ্রে ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে ৪টি প্রতিষ্ঠানের ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন ও টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ১৮টি মাদ্রাসার ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial