প্রধান সূচি

পিরোজপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার খোকন তালুকদার আর নেই

পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার পিরোজপুর জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সম্পাদক কে. এম. হুমায়ুন কবির খোকন তালুকদার (৬৮)মঙ্গলবার সকাল ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কদমতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সরকারি বাসভবনে (স্ত্রী সরকারি চাকরি করেন) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানাগেছে, আজ বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় জেলা শহরে গার্ড অব অনার ও জানাযা শেষে তার নিজ বাড়ি পৌরসভার খামকাটা তালুকদার বাড়িতে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন কবির খোকন তালুকদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি শোক সন্তপত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া জেলা উদীচীর সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মান্নান, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু শোক প্রকাশ করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial