পিরোজপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করা এবং বিজ্ঞান শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা প্রদানের জন্য পিরোজপুরে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসন আফতাব উদ্দিন কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পিরোজপুরের সহকারী কমিশনার (ভুমি) রামনন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার আসিফ মাহামুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম. জাহিদ হোসেন, আফতাবউদ্দিন কলেজের সহকারী অধ্যক্ষ মো. লুৎফার রহমানসহ অংশগ্রহণকারী ১৬টি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ প্রতিযোগিতায় ১০ জন করে শিক্ষার্থী নিয়ে ১৬টি বিদ্যালয়ের অংশগ্রহন করে এবং পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যায়ের দল বিজয়ী হয়।
অনুষ্ঠানের সেমিনার পেপার উপস্থাপনা করেন সরকারী সোহ্রাওয়াদী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম।
