চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরার উদ্বোধন
বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. এ. খসরু আহম্মেদ উকিল এ ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, নেটিজেন আইটি লিমিটেডের জেলা প্রতিনিধি শেখ নেওয়াজ শরীফ, উপজেলা প্রতিনিধি মিঠুন কুমার বসু ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
Please follow and like us:
« কচুয়ায় শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পাইকগাছায় দুঃস্থ নারীদের কম্বল বিতরণ »
