Monday, January 28th, 2019
উপজেলা পরিষদ নির্বাচন
পিরোজপুরে আ’লীগের সভায় হট্টগোল
পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন তালিকা প্রনয়ণের লক্ষে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় হট্টগোল ও বাকবিতন্ডা হয়েছে। এক পর্যায়ে সভা স্থাগিত করে দেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল। সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনচ্ছিুক প্রত্যক্ষদর্শী উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মানোনয়নের জন্য কেন্দ্রে তালিকা প্রেরণের লক্ষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়। সভায়বিস্তারিত পড়ুন
পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় সরকারি বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ জলিল আকন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার পাশাপাশি খেলাধুলা করাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
পিরোজপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিটিআই মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পিটিআই সুপারেনটেনডেন্ট মোল্লা ফরিদ আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন, পিরোজপুর সদর ইউ,আর,সির ইন্সট্রাকটর নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্টেবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচন
কাউখালীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নার্গিস আক্তার হাদিয়া
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা। পিরোজপুরের কাউখালী উপজেলাতে চলছে ব্যাপক প্রচার প্রচারনা, সভা-সমাবেশ। নির্বাচনে কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ খিলগাঁও থানার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে পিরোজপুর জেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক শিক্ষিকা নার্গিস আক্তার (হাদিয়া)। ইতিমধ্যে তিনি নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় করে চলছেন। এদিকে, আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি গণমাধ্যমে জানানোর পরপরই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্নবিস্তারিত পড়ুন
কাউখালীতে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
পিরোজপুরের কাউখালী চিরাপাড়া নদী থেকে মো. বাচ্চু ফরাজি (৩৬) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরিরা। সোমবার দুপুরে কাউখালীর ডুমজুড়ি এলাকা সংলগ্ন চিরাপাড়া নদী থেকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করেছে। বাচ্চু ফরাজি কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের মো. আনেছ ফরাজির ছেলে। নিহতের ভাই চুন্নু ফরাজি জানান, বাচ্চু স্থানীয় একটি ইট ভাটায় কাজ করতো এবং ভাটার পাশে নিজের কৃষি ক্ষেতে কাজ করত। সোমবার সকাল ৯টার দিকে ক্ষেতের জন্য নদী থেকে পানি আনতে গিয়ে সে পানিতে পড়ে যায়। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস ও বরিশালেরবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচন
মঠবাড়িয়ায় যুবলীগ নেতা নওরোজের শোডাউন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ পৌর শহরে বিশাল সোডাউন করেন। রবিবার বিকেলে তিনি উপজেলা যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, থ্রী হুইলার যান্ত্রীক যান শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সহস্রাধিক নেতাকর্মী নিয়ে যুবলীগ কার্যালয় থেকে বিশাল মিছিল বের করেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সহ-সভাপতি মাইনুল আহসান, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ফাহমিদা মুন্নি, যুবলীগ নেতা আবুল কালাম মোল্লা, পৌর যুবলীগবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচন
ইন্দুরকানীতে ভোটের আগে ভোট
ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রাথমিক মনোনয়নের তালিকা প্রস্তুতে ১৭ জন প্রার্থীর ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রাথমিকভাবে দলীয় সিদ্ধান্তের জন্য ভোটে অংশগ্রহণ করেন। সোমবার ইন্দুরকানী সরকারী কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতক্রমে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ৭৬ জন সদস্য ভোট দেন। চেয়ারম্যার পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান ৫৯ ভোট, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সেলিম হাওলাদারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ধর্ষণ মামলার আসামী রাকিব নিখোঁজ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ধর্ষণ মামলার আসামী রাকিব নিঁখোজ রয়েছেন। অন্যদিকে আরেক আসামী সজল নিহত। সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারী নদমূলা শিয়ালকাঠী গ্রামের মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষনের অভিযোগে ভান্ডারিয়া থানায় রাকিব ও সজলকে আসামী করে মাদ্রাসা ছাত্রীর পরিবার মামলা দায়ের করেন। মামলার ২নং আসামী নদমুলা গ্রামের আলম জোমাদ্দারের ছেলে সজল জোমাদ্দার (২৮) এর লাশ গত শনিবার ২৬ জানুয়ারী বিকেলে ভান্ডারিয়ার পার্শ্ববর্তী ঝালকাঠির কাঠালিয়া থানার বলতলা গ্রামের একটি জমির উপর থেকে গুলিবিদ্ধ অবস্থায় কাঁঠালিয়া থানা পুলিশ উদ্ধার করে। অপরদিকে, ধর্ষণ মামলার প্রধান আসামী রাকিবের পিতা চিংগুড়িয়া ভিটাবাড়ীয়া গ্রামের আবুল কালাম সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন
বিআরডিবি’র কর্মচারীদের রাজস্ব করণের সিদ্ধান্ত ৭ বছরেও বাস্তবায়ন হয়নি মানবেতর জীবন যাপন করছে ২২শ’ কর্মচারী পরিবার
বিআরডিবির মূল কর্মসূচী ইউসিসিএলিঃ এর কর্মচারীদের রাজস্ব করণের সরকারি সিদ্ধান্ত ৭ বছরেও বাস্তবায়ন হচ্ছে না। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মূল কর্মসূচীর আওতায় ৪৭৮টি উপজেলায় ইউসিসিএলিঃ এ ২২০০ কর্মচারী বর্তমানে কর্মরত আছে। দীর্ঘ ২ বছর সরকারী বেতন সহায়তা বন্ধ থাকায় অধিকাংশ কর্মচারীদের ১২-১৮ মাস ধরে বেতন বন্ধ। সরেজমিনে গেলে ইন্দুরকানী উপজেলা বিআরডিবি ইউসিসিএর পরিদর্শক, অফিস সহকারী, হিসাব সহকারী ও অফিস সহায়ক জানান, উপজেলা পর্যায়ে বিআরডিরিব ৩ জন অফিসার ছাড়া কোন রাজস্ব বাজেটের ৩য়-৪র্থ শ্রেনীর কর্মচারী নেই। অফিসের দৈনন্দিন অফিস পাহাড়া থেকে শুরু করে বিআরডিবির নিজস্ব কর্মকান্ড ও এপর্যন্ত বিআরডিবি/সরকারের ১১৪টিবিস্তারিত পড়ুন
সুন্দরবনের শুঁটকি পল্লীতে উৎসবের আমেজ
সুন্দরবন সংলগ্ন শুঁটকি পল্লীতে এখন চলছে উৎসবের আমেজ। জেলেরা নির্বিঘেœ মাছ আহরণ করছেন, শুঁটকি তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। গত বছরের চেয়ে কয়েকগুণ বেশী শুঁটকি উৎপাদনের আশা করা হচ্ছে। যেখানে এরই মধ্যে গত বছরের তুলনায় দ্বিগুণ রাজস্ব আহরণের তথ্য জানিয়েছে বন বিভাগ। প্রতি বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সুন্দরবনের দুবলারচরসহ বঙ্গোপসাগরের ছয়টি চরে মোংলা, রামপাল, খুলনা, সাতক্ষীরাসহ দক্ষিণ উপকূলের প্রায় ২০ হাজার জেলে অস্থায়ী বসতি স্থাপন করে মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়া করেন। জেলেরা সমুদ্র থেকে লইট্যা, ছুরি, চ্যালা, ভেটকি, কোরাল, চিংড়ি, রূপচাঁদা, কঙ্কন, মেদসহ বিভিন্ন প্রকার মাছ আহরণ করে মাচায় শুঁটকিবিস্তারিত পড়ুন
