প্রধান সূচি

Monday, January 28th, 2019

 

বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে আটক ৩৩

বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


এয়ার আলী সভাপতি ॥ সাহরাব হোসেন সম্পাদক বাগেরহাট দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বাগেরহাট সদর দলিল লেখক সমিতির নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাগেরহাট সাব রেজিস্ট্রি অফিস কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো. এয়ার আলী খান ৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মেখ খলিলুর রহমান পেয়েছেন ১৮ ভোট। সাধারণ পদে সম্পাদক মো. সোহরাব হোসেন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম বাবুল পেয়েছেন ১৬ ভোট। সমিতির অন্যান্য পদগুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বাপ্পারাজ মিনা,বিস্তারিত পড়ুন


পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পাইকগাছায় দুঃস্থ নারীদের কম্বল বিতরণ

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পাইকগাছা থানার উদ্যোগে দুঃস্থ ও শীতার্থ নারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে থানা চত্ত্বরে ওসি মো. এমদাদুল হক শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম। এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) প্রবীণ চক্রবর্তী, ওসি (অপারেশন) রহমত আলী, এসআই আবুল বাশার, মহিউদ্দীন আহম্মেদ, নাজমুল আহসান, লিটন বিশ্বাস, অখিল রায়সহ পুলিশ সদস্যবৃন্দ।


চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. এ. খসরু আহম্মেদ উকিল এ ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, নেটিজেন আইটি লিমিটেডের জেলা প্রতিনিধি শেখ নেওয়াজ শরীফ, উপজেলা প্রতিনিধি মিঠুন কুমার বসু ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


কচুয়ায় শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কচুয়া উপজেলা শিশু নিকেতনের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার প্রতিযেগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা। বিদ্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান। বিদ্যালয়ের শিক্ষক তিমির বরণ পাইকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অনিমেশ হালদার।


বাগেরহাটে এমপি ডা. মোজাম্মেল হোসেনের সাথে সুন্দরবন এষ্টেটের মতবিনিময় সভা

সুন্দরবন লট প্রজাস্বত্ব এষ্টেটের পক্ষ থেকে সোমবার সকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি’র সাথে বাগেরহাট শহরের তার বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮৮৫ সালের ৮নং বঙ্গীয় প্রজাস্বত্ব আইন মোতাবেক এবং ১৯২৮ সনের ৪নং বঙ্গীয় আইনের (সংশোধনী) সুন্দরবন পরগনার লর্ড ভুক্তমধ্যস্বত্ব মালিকানায় সাবেক জমিদারী দখল বলবত প্রজাস্বত্ব আইনের সম্পাদিত চিরস্থায়ী প্রজাস্বত্ব ষ্টেট কালেক্টরীভুক্ত খাষ তৌজির মহলের প্রতিওমান সত্বাধীকারী আ. সামাদ হাওলাদার সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন, সুন্দরবন লট প্রজাস্বত্ব এষ্টেটের মালিক আ. সামাদ হাওলাদার, এষ্টেটের আইনজীবী আলহাজ্জ এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট শেখরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial