কাউখালীতে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
পিরোজপুরের কাউখালী চিরাপাড়া নদী থেকে মো. বাচ্চু ফরাজি (৩৬) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরিরা। সোমবার দুপুরে কাউখালীর ডুমজুড়ি এলাকা সংলগ্ন চিরাপাড়া নদী থেকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করেছে।
বাচ্চু ফরাজি কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি গ্রামের মো. আনেছ ফরাজির ছেলে।
নিহতের ভাই চুন্নু ফরাজি জানান, বাচ্চু স্থানীয় একটি ইট ভাটায় কাজ করতো এবং ভাটার পাশে নিজের কৃষি ক্ষেতে কাজ করত। সোমবার সকাল ৯টার দিকে ক্ষেতের জন্য নদী থেকে পানি আনতে গিয়ে সে পানিতে পড়ে যায়। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস ও বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দু’ঘন্টা অভিযান চালিয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করেছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় যুবলীগ নেতা নওরোজের শোডাউন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নার্গিস আক্তার হাদিয়া »
