উপজেলা নির্বাচন
কাউখালীতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নার্গিস আক্তার হাদিয়া
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা। পিরোজপুরের কাউখালী উপজেলাতে চলছে ব্যাপক প্রচার প্রচারনা, সভা-সমাবেশ। নির্বাচনে কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ খিলগাঁও থানার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে পিরোজপুর জেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক শিক্ষিকা নার্গিস আক্তার (হাদিয়া)।
ইতিমধ্যে তিনি নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় করে চলছেন।
এদিকে, আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি গণমাধ্যমে জানানোর পরপরই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন নেতা-কর্মী গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। ফেব্রুয়ারী মাসে হবে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা।
উপজেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে অন্যতম ও ক্লীন ইমেজ সম্পন্ন এবং সর্বজন গ্রহণযোগ্যতা রয়েছে মহিলা লীগ নেত্রী শিক্ষিকা নার্গিস আক্তার (হাদিয়া)।
দলবল নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য নেত্রী হিসেবে তারুন্যের প্রতীক নার্গিস আক্তার (হাদিয়া) জানান, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বড় হযেছি। আমি আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
নার্গিস আক্তার (হাদিয়া) ১৯৮২ সালে কাউখালী ডিগ্রি কলেজের ছাত্রলীগের মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ খিলগাঁও থানার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে পিরোজপুর জেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৯৮ সালে ঢাকার দক্ষিন বনশ্রী মডেল হাই স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি-জামাত সরকারের মন্ত্রী মির্জা আব্বাসের রোষানলের কারণে তাকে চাকুরীচ্যুত করা হয়। তার একক প্রচেষ্ঠায় কাউখালী উপজেলার অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি ১৯৯৬ সাল থেকে খিলগাঁও থানা আওয়ামী লীগের একনিষ্ঠ সদস্য।
নার্গিস আক্তার (হাদিয়া)’র স্বামীর নাম মো. রফিকুল ইসলাম মন্টু। তিনি বর্তমানে খিলগাঁও থানা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি আওয়ামীলীগ কর্মী হওয়ায় বিগত ২০০১-২০০৬ বিএনপি-জামাত শাসনামলে অবর্ননীয় নির্যাতনের শিকার ও চাকুরীচ্যুত হয়েছেন। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাবের হোসেন চৌধুরীর প্রত্যক্ষ সহযোগীতায় চাকুরীতে পুনঃবহাল হন।
আসন্ন কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নার্গিস আক্তার হাদিয়া জানান, এলাকাবাসীসহ সুশীল সমাজ চায়, জনপ্রতিনিধি হিসেবে ক্লিন ইমেজের শিক্ষিত নেতা-নেত্রী ও সকলের কাছে সমাধৃত এবং সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তিদের। তাই তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে আশাবাদী। সর্বশেষ দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত।
