প্রধান সূচি

পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় সরকারি বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন, পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ জলিল আকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial