ভান্ডারিয়ায় ধর্ষণ মামলার আসামী রাকিব নিখোঁজ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ধর্ষণ মামলার আসামী রাকিব নিঁখোজ রয়েছেন। অন্যদিকে আরেক আসামী সজল নিহত।
সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারী নদমূলা শিয়ালকাঠী গ্রামের মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষনের অভিযোগে ভান্ডারিয়া থানায় রাকিব ও সজলকে আসামী করে মাদ্রাসা ছাত্রীর পরিবার মামলা দায়ের করেন। মামলার ২নং আসামী নদমুলা গ্রামের আলম জোমাদ্দারের ছেলে সজল জোমাদ্দার (২৮) এর লাশ গত শনিবার ২৬ জানুয়ারী বিকেলে ভান্ডারিয়ার পার্শ্ববর্তী ঝালকাঠির কাঠালিয়া থানার বলতলা গ্রামের একটি জমির উপর থেকে গুলিবিদ্ধ অবস্থায় কাঁঠালিয়া থানা পুলিশ উদ্ধার করে।
অপরদিকে, ধর্ষণ মামলার প্রধান আসামী রাকিবের পিতা চিংগুড়িয়া ভিটাবাড়ীয়া গ্রামের আবুল কালাম সাংবাদিকদের জানান, গত ২৫ জানুয়ারী তার ছেলে রাকিব ঢাকার সাভার নবীনগর থেকে নিখোঁজ হয়েছে। তাকে কে বা কাহারা ধরে নিয়েছে তা আমার জানা নেই। নিখোঁজের পর থেকেই তাকে আমরা ঢাকার বিভিন্ন হাসপাতাল ও থানায় খোঁজাখুঁজি করছি।
