পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পিতা-কন্যা গুরুতর জখম
পাইকগাছায় জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা ও কন্যা গুরুতর জখম হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ৫ জনকে আটক করেছে। শনিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বয়রা মৌজায় ঘটনাটি ঘটে।
জানা যায়, বয়রা মৌজাস্থ শওকত গাজীর ৬ বিঘার চিংড়ি ঘের প্রতিপক্ষ আব্দুল হাকিম ১০/১৫ জন লোক নিয়ে চিংড়ি ঘের জবর দখল করতে যায়। এ সময় দখলে বাঁধা দিতে গেলে কাটাবুনিয়ার শফিকুল ইসলাম ঘোষাল গ্রামের শওকত গাজী (৬৫) কে চাইনিজ কুড়াল কুপিয়ে জখম করে এবং আব্দুল হাকিম শেখ দা দিয়ে একই গ্রামের শওকত গাজীর মেয়ে লিপিকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে শফিকুল ইসলাম, আব্দুল হাকিম শেখ, আমিনুল ইসলাম ডাবলু, গোলাম রব্বনী ও মেহেদী হাসানকে আটক করে। এ ব্যাপারে মামুন গাজী বাদী হয়ে ৬ জনের নামে থানায় এজাহার দাখিল করেছে।
Please follow and like us:
« উপজেলা পরিষদ নির্বাচন স্বরূপকাঠীতে দুই মনোনয়ন প্রত্যাশী’র শোডাউন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বাবলম্বি হতে হলে তৃণমূলে নারীদের সংগঠিত হতে হবে … তাসমিমা হোসেন »
