প্রধান সূচি

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, ওসি (তদন্ত) প্রবীণ চক্রবর্তী। বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম, ডাঃ সঞ্জয় কুমার সরকার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, প্রধান সহকারী সঞ্জিত কুমার পাল, পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোট এর আহবায়ক ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন, কালী রানী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক গাজী, কল্পনা রানী, স্বাস্থ্য সহকারী নূর আলী মোড়ল, ইস্মিতা দাশ, শিল্পী আক্তার, মাসুরুজ্জামান, ব্র্যাকের এসএম তৌফিক প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial