Tuesday, January 15th, 2019
পিরোজপুরে শিল্পকলা একাডেমীর উদ্যোগে গুণীজনদের সম্মাননা প্রদান
পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদ ফারজানা ছিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শুশান্ত রঞ্জন রায়, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি এডভোকেট এম এ মান্নান, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহামুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন
পিরোজপুর সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সরকারি শিশু পরিবার (বালিকা) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি শিশু পরিবার (বালিকা) মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিশুর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। পরে তিনি প্রতিযোগিতার বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আর উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা রেজিঃ অফিসার পিরোজপুর মোস্তফা ইখতিয়ার উদ্দিন, সাবেক বিভাগীয়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতারন
বাগরহাটের বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতারন করা হয়েছে। সোমবার দুপুরে বুদ্ধি প্রতিবন্ধি স্কুল চত্বরে স্কুলের প্রধান শিক্ষক বেবী মোরশেদা খানমের সভাপতাত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে তুলেদেন বাগরহাট সদর আসেনর সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা পারভিন আক্তার, শেখর ব্যানাজী, স্কুলের শিক্ষিকা মনজিদা খানম, দিপানিতা পাল, নবমিতা রায়, হিমাসু কুমার পাল প্রমুখ।
পাইকগাছায় আ’লীগের সংবর্ধনা সভায়
জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের সম্মান রক্ষা করব.. এমপি বাবু
পাইকগাছায় হাজারো মানুষের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নবীন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে যারা আমাকে প্রাণ খুলে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এ অঞ্চলের মানুষের সম্মান রক্ষা করবো। তিনি গতকাল মঙ্গলবার বিকালে পৌরসভা শহীদ মিনার চত্ত্বরে আ’লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নীতি আদর্শ বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করে যাব। আইলা ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের জীবন মান রক্ষার জন্য টেকসই ভেড়িবাঁধ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বন্ধ, লবণ সহিঞ্চু কৃষিবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পরচুলা তৈরীর কারখানা স্থাপিত; কর্মসংস্থান ও সাবলম্বী হচ্ছে নারীরা
খুলনার পাইকগাছায় কিউট হেয়ার কোম্পানী লিঃ নামে পরচুলা তৈরীর কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিন পশ্চিমাঞ্চলে চুল ক্রয়ের হাটবাজার গড়ে উঠলেও এটাই পরচুলা তৈরীর প্রথম কারখানা বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরচুলা তৈরীর কারখানায় স্থানীয় নারীদের কর্মসংস্থান হচ্ছে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। পরচুলা বা নকল চুল এক ধরনের কৃত্রিম মাথার আবারণ বিশেষ, যা মানুষের চুল, পশুর চুল বা কৃত্রিম তন্তু দ্বারা তৈরী হয়। বিভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয় বড় উৎসব বা অভিনয়ের সময় পরিধান করা হয়। যেসকল লোকের মাথায় চুল থাকে না তারা পরচুলা ব্যবহার করে। প্রাচীন মিশরেও পরচুলার ব্যবহার ছিল। রোদের তাপ থেকে রক্ষাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, ওসি (তদন্ত) প্রবীণ চক্রবর্তী। বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম, ডাঃ সঞ্জয় কুমার সরকার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, প্রধান সহকারী সঞ্জিত কুমার পাল, পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটবিস্তারিত পড়ুন
১২ বছর আগের লোহার সেতু ভেঙে দুর্ভোগে তিন গ্রামের মানুষ
পিরোজপুর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আফাজ উদ্দিন খালের ওপর নির্মিত লোহার সেতুর একাংশ ভেঙে যাওয়ার পর সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন স্থানীয় গ্রামবাসী। গত ২৫ ডিসেম্বর রাতে সেতুটির মাঝখানের অংশ ভেঙে যায়। সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন তিন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বাঁশবাড়িয়া গ্রামের আফাজ উদ্দিন খালের ওপর ৭০ ফুট দৈর্ঘের লোহার সেতু নির্মাণ করা হয়। দুই বছর আগে একটি বালুবাহী ট্রলার খাল দিয়ে যাওয়ার সময় সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। ২০১৭বিস্তারিত পড়ুন
জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদের ৯৪তম জন্মদিন পালিত
ব্রিটিশ-বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের সংগঠক, পার্লামেন্টারিয়ান, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ১৫ জানুয়ারী ৯৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা এবং মঠবাড়িয়ায় বিভিন্ন আয়োজন পালিত। মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্প অর্পণ করা হয়। বিকেলে মরহুমের ধানমন্ডির বাসায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সকল অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ ও মরহুমের সহকর্মী, গুণগ্রাহী ও আত্মীয়-পরিজন অংশগ্রহণ করেন। এছাড়া সকালে মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজে কেক কাটা, তার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, স্মরণ সভা, দোয়া মিলাদ এবং বিকেলে উপজেলা অওয়ামী লীগের সহ-সভাপতি আরিফবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জেলা প্রশাসকের ভুমি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
নুুতন বছরও নুতন সরকার শুরুতেই পিরোজপুের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসাইন ইন্দুকানীতে ভুমি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার পিরোজপুরের জেলা প্রশাসক শুরুতে ইন্দুকানী উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন এবং ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে বলেন। পরে তিনি পত্তাশী ইউনিয়ন পরিষদ, ইন্দুরকানী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুরকানী এম. ইউ. মডেল মাধ্যমিক বিদ্যালয়ও পত্তাশী ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাকের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার। তিনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময়বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সহ ৪ জন কারাগারে
অবশেষে একবছর পর ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সহ চার জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয়ার পর রোববার ইটভাটা শ্রমিক মাসুম হত্যা মামলার সাজানো আসামী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সাঈদুর রহমান সাঈদ, উপজেলা যুবলীগের সদস্য সজীবসহ ৪ আওয়ামী লীগ নেতাকর্মী পিরোজপুর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেডে সাইফুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে অভিযুক্ত হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ সদস্য সাঈদুর রহমান, মাহবুবুর রহমান ফকির, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণবিস্তারিত পড়ুন
