পিরোজপুর সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সরকারি শিশু পরিবার (বালিকা) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি শিশু পরিবার (বালিকা) মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিশুর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। পরে তিনি প্রতিযোগিতার বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় আর উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা রেজিঃ অফিসার পিরোজপুর মোস্তফা ইখতিয়ার উদ্দিন, সাবেক বিভাগীয় পরিচালক রাজশাহী মোঃ বেলায়েত হোসেন, সহকারী কমিশনার মোঃ ফকরুল ইসলাম, জেলা সমাজসেবা প্রবেশন অফিসার পিরোজপুর জাকির হোসেন হাওলাদার, জেলা সমাজসেবা সহকারী পরিচালক সহিদুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার আতাউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সরকারি শিশু পরিবার (বালিকা)’র উপতত্ত্বাবধায়ক শাবানা খানম প্রমুখ।
