প্রধান সূচি

শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর ও আলোকিত বাগেরহাট গড়ে তুলতে চাই … শেখ তন্ময় এমপি

বাগেরহাটে অসহায় দরীদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন ও মত বিনিময় সভা করেছেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। শনিবার দুপুরে তিনি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদ চত্বরে ডেমা ইউনিয়নের নির্বাচন পরবর্তি মতবিনিময় সভা ও অসহায় দরীদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন ডেমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মল্লিক মেহেদী হাসান তপুর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ড. এ. কে. আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামী লীগনেতা শেখ ফিরোজুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও ডেমা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনি মল্লিক, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সিনিয়ার সহ-সভাপতি মো. আব্দুল বারেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম প্রমুখ।

শেখ তন্ময় তার বক্তব্যে বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম বাগেরহাটকে দূর্নীতি মূক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত বাগেরহাট গড়ব। এ জন্য আমি আপনাদের সকলের সহযোগীতা চাই। তিনি বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দর ও আলোকিত বাগেরহাট গড়ে তুলতে চাই। এজন্য কোন দূর্নীতিবাজ, সন্ত্রাস, মাদক, চাদাবাজ ও দখলবাজদের কোন ভাবেই স্থান দেওয়া হবে না। বাগেরহাট-২ আসনে সংসদ সদস্য পদেবিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য ডেমা ইউনিয়ন বাসিকে ধন্যবাদ জানান। এ সময় ডেমা ইউনিয়ন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial