বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪
বাগেরহাটে আইন-শৃংখলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪৪ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৯টি উপজেলায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাংবাদকি শামীমরে উপর হালমার ঘটনায় ভান্ডারয়িায় সাংবাদকিদরে প্রতবিাদ »
