পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব এর আয়োজনে ও জেলা প্রশাসন এর সহায়তায় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মাহমুদ হোসেন শুকুর এবং এ কে আজাদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। পিরোজপুর প্রেসক্লাব প্রতি বছর দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছে।
Please follow and like us:
« কাউখালীতে দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে কম্বল বিতরন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪ »
