Saturday, January 12th, 2019
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব এর আয়োজনে ও জেলা প্রশাসন এর সহায়তায় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মাহমুদ হোসেন শুকুর এবং এ কে আজাদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। পিরোজপুর প্রেসক্লাব প্রতি বছর দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছে।
কাউখালীতে দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে কম্বল বিতরন
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন মুলক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল শনিবার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন, কাউখালী সদর ইউনিয়ন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও আমরাজুড়ি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছ্বল পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সভাপতি মাহাবুর রহমান খান, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম. এ. রব্বানী ফিরোজ, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারন সম্পাদক শাহআলম তালুকদার, শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, চিরাপারা পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবুবিস্তারিত পড়ুন
পাইকগাছা বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ চলছে পুরোদমে
পাইকগাছায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরোর আবাদ পুরাদমে শুরু হয়েছে। খামারে আমন ধান কর্তন চলছে আর বোরোর আবাদের জন্য জমি প্রস্তুতির কাজও চলছে। তবে সম্প্রতি তীব্র শীত শুরু হওয়ায় কোল্ড ইনজুরির কারনে বোরোর আবাদ কিছুটা ব্যাহত হচ্ছে। খামার সূত্রে জানা গেছে, ৫২ একর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৫ একর জমিতে বোরোর রোপন কাজ সম্পন্ন হয়েছে। রোপনকৃত জাতগুলি হলো- ব্রি ধান ৪৭, ৫০ ও বীনা ১০। বোরো আবাদের জন্য ৩ একর জমিতে বীজতলা তৈরী করা হয়েছে। তীব্র শীত থেকে বীজতলা সুরক্ষায় সকাল বিকাল পানি পরিবর্তন করাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মঠবাড়িয়ায় সাবিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি মালয়েশিয়া প্রবাসি স্বামীর সাথে কলহের জের ধরে সাবিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। উদ্ধারকৃত গৃহবধূর লাশ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইলিয়াস খাঁ এর স্ত্রী ও ঘোষের টিকিকাটা গ্রামের আব্দুল হকের মেয়ে। নিতহ সাবিনার বাবা জানান, স্বামী মালয়েশিয়া থাকায় সাবিনা বাবার বাড়িতেই থাকতেন। কয়েকদিন আগে শ্বশুর বাড়ির লোকজন ও জামাইয়ের সাথে সাবিনার ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দিনগত রাতে ঘরের দোতালায় ঘুমিয়ে পড়েনবিস্তারিত পড়ুন
