প্রধান সূচি

সুন্দরবন থেকে হরিণের মাংসসহ নৌকা জব্দ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চিলা এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংস ও চোরা কারবারিদের একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার শেষ রাতে চাঁদপাই রেঞ্জের চিলা এলাকা থেকে এ নৌকা ও হরিণের মাংস জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোঃ মাহমাদুল হাসান জানান, করমজলের বনরক্ষিরা নিয়মিত টহলরত অবস্থায় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকাটি চিলা এলাকায় রেখে নৌকায় থাকা অপরাধীরা পালিয়ে যায়। এসময় নৌকা তল্লাসি চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং নৌকাটি জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial