প্রধান সূচি

Tuesday, January 8th, 2019

 

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে … শ ম রেজাউল করিম

দায়িত্ব নিয়ে কর্ম দিবসের প্রথম দিনই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানালেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দুর্নীতি ও অনিয়মের জায়গার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিবো। মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দুর্নীতিতে জিরো টলারেন্স থাকবে আমার। তবে গৎবাঁধা অনেক অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয় না। সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপিত হলে শুধু সমাধান নয়, যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং সেটা অবশ্যইবিস্তারিত পড়ুন


সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

হিন্দু সম্প্রদায়রে অন্যতম র্ধমীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চম তীথীতে এ পূজার আয়োজন করা হয়। তীথী হিসেবে এ বছর ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যা দেবী সরস্বতী। পূজায় অগণীত ভক্ত এদিন বীদ্যা ও জ্ঞানরে অধীষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুর্ষ্পাঘ্য র্অপণ করবনে। বিদ্যা দেবীকে স্বাগত জানাতে বর্তমানে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের মৃৎ শিল্পীরা। শহরের পাল পাড়ায় চলছে ছোট বড় বিভিন্ন সাইজরে প্রতিমা তৈরীর কাজ। সেখানে গিয়ে দেখা গেছে খড় মাটি দিয়ে তৈরী হচ্ছে প্রতিমার ব্যানা। পাশাপাশি ব্যানার গায়ে দেয়াবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন’র অধ্যক্ষ আব্দুর রব মাস্টারের ইন্তেকাল

ভান্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন (কে.জি) স্কুলের অধ্যক্ষ, ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুর রব হাওলাদার (৭৫) সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি), দৈনিক ইত্তেফাকের সম্পাদক এবং পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন ও দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেসন্স লিঃ এর পরিচালক তারিন হোসেন। এদিকে গতকালবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অসহায় শীতার্তদের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)’র প্রতিষ্ঠিত বে-সরকারি উন্নয়ন মূলক দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল মঙ্গলবার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অসহায় শীতার্তদের মাঝে বিনা মূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ বিতরণ কাজে অন্যান্যের মধ্যে অংশনেন জাতীয়পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, মো. কবির হাওলাদার, জেপি নেতা আব্দুল আলীম খান, মো. হুমায়উন কবির হেলাল, ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ, স্থানীয় দুঃস্থ নেত্রী উন্নতি রানী হালদার, সিমা বেগম ও হাসিনা বেগম প্রমূখ।


কাউখালীতে শীতবস্ত্র বিতরণ

কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে কাউখালী উপজেলার সোনাকুর গ্রামের বেদে পল্লির নারী ও শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উত্তরবাজার উন্নয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের চত্বরে শীতার্থ এই সব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন কাউখালী উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেপি নেতা মোঃ তসলিম উদ্দিন চুন্নু, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, সাবেক ছাত্রনেতা পলাশ সিকদার প্রমূখ।


মৃত্যু বার্ষিকী সাবেক মন্ত্রী এম. মতিউর রহমান

আজ ৯ জানুয়ারী বুধবার সাবেক যোগাযোগ মন্ত্রী, সচিব ও রাষ্ট্রদূত এম. মতিউর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কাউখালীর জয়কুল গ্রামে জয়কুল কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।


সুন্দরবন থেকে হরিণের মাংসসহ নৌকা জব্দ

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চিলা এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংস ও চোরা কারবারিদের একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার শেষ রাতে চাঁদপাই রেঞ্জের চিলা এলাকা থেকে এ নৌকা ও হরিণের মাংস জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোঃ মাহমাদুল হাসান জানান, করমজলের বনরক্ষিরা নিয়মিত টহলরত অবস্থায় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকাটি চিলা এলাকায় রেখে নৌকায় থাকা অপরাধীরা পালিয়ে যায়। এসময় নৌকা তল্লাসি চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং নৌকাটি জব্দ করা হয়।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই

বাগেরহাটের চিতলমারী উপজেলার পাগলা বাজারের মাদার তেরেসা মার্কেটে অগ্নিকান্ডে ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যাওয়া ৫টি দোকানের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন, সংকর ভ্রমের পার্সের দোকান, মিনজিল শেখের পার্সের দোকান, তুহিন শেখের মুদির দোকান, পল্লী চিকিৎসক বদরুল ইসলামের চেম্বার কাম ঔষধের দোকান, ও হাফিজুর রহমান শেখের মুদির দোকান। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ভোর রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসে। এসময় আগুন নেভানোর জন্যবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial