পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পিতা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের পিতা জেলার ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর তেলিখালী হরিনপালা ইকো পার্কে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি তেলিখালী ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। একজন সফল চেয়ারম্যান হিসেবে তিনি শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এবং স্বর্ণপদক পান
আলহাজ্ব শাহাদাৎ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত প্ররিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক সাবেক এমপি তাসমিমা হোসেন, পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল, পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মনিরুল হক জোমাদ্দার, জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল ইসলাম মাহিম, ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার। এছাড়া জাতীয়পার্টি জেপি, আওয়ামী লীগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ভান্ডারিয়া প্রেসক্লাব সদস্যবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুমের বড় ছেলে মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মেঝ ছেলে মিরাজুল ইসলাম মিরাজ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেঝ ছেলে মো. সামসু উদ্দিন হাওলাদার এবং ছোট ছেলে সালাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী। একমাত্র মেয়ে শাহানাজ আক্তার বুলু শিক্ষিকা।
