প্রধান সূচি

পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, এডভোকেট এম এ মান্নান, সাংবাদিক মাহামুদ হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাবেক ভিপি শেখ ফিরোজ আহম্মেদ প্রমুখ।
এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পমাল্য অর্পন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial