Thursday, December 13th, 2018
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পিতা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের পিতা জেলার ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….. রাজিউন)। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আসর তেলিখালী হরিনপালা ইকো পার্কে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি তেলিখালী ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। একজন সফল চেয়ারম্যান হিসেবে তিনি শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এবংবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নৌকার পক্ষে এমপি আউয়ালের মিছিল
অবশেষে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। বৃহস্পতিবার বিকেলে তিনি নেতাকর্মীদের নিয়ে শহরে নৌকার পক্ষে মিছিল বের করেন। এ সময় তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এমপি আউয়াল এদিন বিকেলে তার সমর্থকদের নিয়ে শহরে আওয়ামী লীগের প্রার্থী শ.ম রেজাউল করিমের পক্ষে প্রচারণায় অংশ নেন। শহরের পাড়েরহাট সড়কস্থ তার বাসভবন থেকে একটি মিছিল বের হয়ে শহরের সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন এমপি এ কে এম এ আউয়াল। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক,বিস্তারিত পড়ুন
